1মোয়াবের বিরুদ্ধে এক ভবিষ্যদ্বাণী,মোয়াবের আর্ নগরী বিনষ্ট হল,এক রাত্রির মধ্যে তা ধ্বংস হল!মোয়াবের কীর্ নগরীও বিনষ্ট হল,এক রাত্রির মধ্যে সেটিও ধ্বংস হল!2দীবোনের লোকেরা তার মন্দিরে গিয়েছে,কাঁদবার জন্য উঁচু স্থানগুলিতে গিয়েছে;মোয়াব নেবো ও মেদ্বার জন্য বিলাপ করছে।প্রত্যেকের মস্তক মুণ্ডিত হয়েছেও প্রত্যেকের দাড়ি কামানো হয়েছে।3পথে পথে তারা শোকের বস্ত্র পরে;সব ছাদের উপরে ও প্রকাশ্য চকগুলিতেতারা সকলে বিলাপ করে,কাঁদতে কাঁদতে তারা দণ্ডবৎ হয়।4হিষ্বোন ও ইলিয়ালী ক্রন্দন করে,তাদের কণ্ঠস্বর যহস পর্যন্ত শোনা যায়।তাই সশস্ত্র মোয়াবের লোকেরা চিৎকার করে,তাদের হৃদয় মূর্ছিত হয়।5আমার হৃদয় মোয়াবের জন্য কেঁদে ওঠে;তার পলাতকেরা সোয়র পর্যন্ত,এমনকি, ইগ্লৎ-শলিশীয়া পর্যন্ত পলায়ন করে।তারা লূহীতের আরোহণ পথে উঠে যায়,যাওয়ার সময় তারা কাঁদতে থাকে;হোরোণয়িমে যাওয়ার পথেতারা নিজেদের ধ্বংসের বিষয়ে বিলাপ করে।6নিম্রীমের জলরাশি শুকিয়ে গেছেসেখানকার সব ঘাস শুকনো হয়েছে;শাকসবজি সব শেষ,সবুজ আর কিছুই অবশিষ্ট নেই।7তাই যে ঐশ্বর্য তারা আহরণ ও সঞ্চিত করেছে,তারা তা ঝাউবন-গিরিখাতের ওপারে নিয়ে যায়।8তাদের হাহাকার-ধ্বনি মোয়াবের সীমানায় প্রতিধ্বনিত হয়;তাদের বিলাপের স্বর সুদূর ইগ্লয়িম পর্যন্ত ওতাদের হা-হুতাশের শব্দ বের্-এলীম পর্যন্ত পৌঁছে গেছে।9দীমোনের জলরাশি রক্তে পূর্ণ,কিন্তু আমি আরও বিপর্যয় দীমোনের উপরে নিয়ে আসব,মোয়াবের পলাতকদের উপরে এবং যারা দেশেঅবশিষ্ট থাকে, তাদের উপরে একটি সিংহ নিয়ে আসব।