যিশাইয়16
1দেশের শাসনকর্তার কাছেউপহাররূপে কতগুলি মেষশাবক পাঠাও,মরুভূমির ওপারে, সেলা থেকেসিয়োন-কন্যার পর্বতে পাঠাও।2বাসা থেকে ফেলে দেওয়াপাখির পালিয়ে যাওয়া শব্দের মতো,অর্ণোন নদীর পারঘাটাগুলিতেমোয়াবের নারীদের অবস্থা তেমনই হবে।3“আমাদের পরামর্শ দাও,এক সিদ্ধান্তের কথা বিবেচনা করো।মধ্যাহ্নে তোমাদের ছায়াকেরাত্রির মতো অন্ধকারময় করো।পলাতকদের লুকিয়ে রাখো,শরণার্থীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা কোরো না।4মোয়াবের পলাতকেরা তোমাদের সঙ্গে বসবাস করুক;ধ্বংসকারীর হাত থেকে তোমরা তাদের আশ্রয়স্বরূপ হও।”অত্যাচারীদের সময় শেষ হয়ে আসবে,বিনাশের সময় নিবৃত্ত হবে;আক্রমণকারী দেশ থেকে উধাও হবে।5ভালোবাসায় এক সিংহাসন স্থাপিত হবে;বিশ্বস্ততায় একজন তার উপরে উপবিষ্ট হবেন—দাউদের কুল থেকে একজন তার উপরে বসবেন।তিনি ন্যায়পরায়ণতায় বিচার করবেনএবং দ্রুততার সঙ্গে ধার্মিকতা প্রতিষ্ঠা করবেন।6আমরা মোয়াবের অহংকারের কথা শুনেছি,তার অতি ঔদ্ধত্য ও অহমিকার কথা,তার গর্ব ও তার দাম্ভিকতার বিষয়কিন্তু তার দর্প নিতান্তই শূন্যগর্ভ।7সেই কারণে, মোয়াবীয়েরা বিলাপ করে,তারা মোয়াবের জন্য একসঙ্গে বিলাপ করে।তারা কীর্-হেরসের কিশমিশের পিঠের জন্যবিলাপ ও ক্রন্দন করে।8হিষ্বোনের মাঠগুলি শুকিয়ে যায়,সিব্মার আঙুর গাছগুলিও শুকিয়ে যায়।জাতিসমূহের শাসকেরাউৎকৃষ্ট আঙুরগাছগুলিকে পদদলিত করেছে,যেগুলি একদিন যাসের পর্যন্তও মরুভূমির দিকে ছড়িয়ে যেত।তাদের শাখাগুলি ছড়িয়ে পড়েছিল,আর সুদূর সমুদ্র পর্যন্ত বিস্তৃত হয়েছিল।9তাই সিব্মার আঙুর গাছগুলির জন্যআমি কাঁদি, যেমন যাসেরও কাঁদে।হিষ্বোন ও ইলিয়ালী,আমি চোখের জলে তোমাদের ভেজাব!তোমাদের পাকা ফল ও তোমাদের শস্যচয়নের জন্যআনন্দের স্বর আমি স্তব্ধ করব।10ফলবাগিচাগুলি থেকে আনন্দ ও খুশি সরিয়ে নেওয়া হবে;আঙুরক্ষেতে কেউই গান বা হৈ-হল্লা করবে না।কুণ্ডগুলিতে কেউই দ্রাক্ষারস মাড়াই করবে না,কারণ আনন্দের চিৎকার আমি একেবারেই বন্ধ করেছি।11বীণার করুণ সুরের মতো আমার হৃদয় মোয়াবের জন্য বিলাপ করে,আমার অন্তর কীর্-হেরসের জন্য করে।12মোয়াব যখন তার উঁচু স্থানে দেখা দেয়,সে কেবলমাত্র নিজেকে ক্লান্ত করে তোলে;সে যখন তার অর্চনার স্থানে প্রার্থনা করতে যায়,তা কোনও কাজে আসে না।13সদাপ্রভু এই বাণী ইতিমধ্যে মোয়াবের সম্পর্কে বলেছেন।14কিন্তু এখন সদাপ্রভু বলেন: “চুক্তি দ্বারা আবদ্ধ দাস যেমন দিন গোণে, তিন বছরের মধ্যে তেমনই মোয়াবের সমারোহ ও তার বহুসংখ্যক লোক তুচ্ছীকৃত হবে এবং তার অবশিষ্ট বেঁচে থাকা লোকেরা সংখ্যায় অল্প ও দুর্বল হবে।”