যিশাইয়14
1সদাপ্রভু যাকোব কুলের প্রতি সহানুভূতি দেখাবেন;আর একবার তিনি ইস্রায়েলকে বেছে নেবেনএবং তাদের স্বদেশে তাদের অধিষ্ঠিত করবেন।বিদেশিরা তাদের সঙ্গে যোগ দেবেএবং যাকোব কুলের সঙ্গে সংযুক্ত হবে।2অন্যান্য জাতি তাদের নিয়েতাদের স্বদেশে পৌঁছে দেবে।আর ইস্রায়েল কুল সদাপ্রভুর দেশেজাতিসমূহকে তাদের দাস-দাসীরূপে অধিকার করবে।তারা তাদের বন্দিকারীদের বন্দি করবেএবং তাদের পীড়নকারীদের উপরে শাসন করবে।3যেদিন সদাপ্রভু তোমাদের কষ্টভোগ, উদ্বেগ ও নির্মম দাসত্ব থেকে মুক্তি দেবেন,4তোমরা ব্যাবিলনের রাজার বিরুদ্ধে এই ধিক্কারবাণী উচ্চারণ করবে:পীড়নকারীর শেষ সময় কেমন ঘনিয়ে এসেছে!কীভাবে তার ভয়ংকরতা সমাপ্ত হয়েছে!5সদাপ্রভু দুষ্টদের লাঠিও শাসকদের রাজদণ্ড ভেঙে ফেলেছেন,6যা একদিন অনবরত আঘাত দ্বারালোকেদের নিধন করত;এবং ক্রোধে নিরন্তর আগ্রাসনের দ্বারাতারা জাতিসমূহকে বশ্যতাধীন করত।7সমস্ত দেশ বিশ্রাম ও শান্তি ভোগ করছে;তারা গান গেয়ে আনন্দ করছে।8এমনকি, লেবাননের দেবদারু ও সিডার গাছগুলিওএই আনন্দ সংগীত গেয়ে বলে,“এখন যেহেতু তোমাকে নত করা হয়েছে,আর কোনো কাঠুরে আমাদের কাটতে আসে না।”9নিম্নস্থ পাতাল তোমার আগমনে,তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য অস্থির হয়েছে;তোমাকে স্বাগত জানানোর জন্যএ তার মৃতজনেদের আত্মাকে তুলে পাঠায়তারা প্রত্যেকেই ছিল এই জগতের এক একজন নেতা।যারা জাতিসমূহের উপরে রাজা ছিল,এ তাদের সিংহাসন থেকে তুলে দাঁড় করায়।10তারা সকলেই প্রত্যুত্তর করবে,তারা সবাই তোমাকে বলবে,“তুমিও আমাদেরই মতো দুর্বল হয়েছ;তুমি আমাদের সদৃশ হয়েছ।”11তোমার বীণাগুলির কোলাহল সমেততোমার সমস্ত সমারোহ কবরে নামানো হয়েছে;শূককীট তোমার নিচে ছড়ানো হয়েছে,আর কীটেরা তোমাকে আবৃত করে।12ওহে প্রভাতি তারা, ঊষাকালের সন্তান,তুমি কেমন স্বর্গ থেকে পতিত হয়েছ!তুমি একদিন বিভিন্ন জাতিকে নিপাতিত করেছ,সেই তোমাকেই পৃথিবীতে নিক্ষেপ করা হয়েছে!13তুমি মনে মনে বলেছিলে,“আমি স্বর্গে আরোহণ করব;ঈশ্বরের নক্ষত্রপুঞ্জেরও ঊর্ধ্বে,আমি আমার সিংহাসন তুলে ধরব;আমি সমাগম পর্বতে, উত্তর দিকের দূরতম প্রান্তে, আমার সিংহাসনে উপবিষ্ট হব।14আমি মেঘমালার উপরে আরোহণ করব,আমি নিজেকে পরাৎপরের তুল্য করব।”15কিন্তু তোমাকে নামানো হয়েছে কবরের মধ্যে,পাতালের গভীরতম তলে।16যারা তোমার দিকে তাকায়, তারা কটাক্ষ করে,তারা তোমার অবস্থা দেখে চিন্তা করে:“এ কি সেই লোক, যে পৃথিবীকে কাঁপিয়ে তুলত,রাজ্যগুলি যার ভয়ে কাঁপত?17সেই লোক, যে জগৎকে মরুভূমি করে তুলেছিল,যে তার নগরগুলিকে উৎখাত করেছিলও তার বন্দিদের স্বগৃহে ফিরে যেতে দেয়নি?”18জাতিসমূহের সমস্ত রাজা রাজকীয় মহিমায়নিজের নিজের কবরে শুয়ে আছেন।19কিন্তু তুমি প্রত্যাখ্যাত বৃক্ষশাখার মতোতোমার কবর থেকে বাইরে নিক্ষিপ্ত হয়েছ।যারা তরোয়ালের দ্বারা বিদ্ধ হয়েছিল,তুমি সেই নিহতদের শবে ঢাকা পড়েছ,যাদের পাথরের স্তূপের মধ্যে গর্তে নামিয়ে দেওয়া হয়েছে,যেভাবে কোনো মৃতদেহকে পদদলিত করা হয়।20তাদের মতো তোমাকে কবর দেওয়া হবে না,কারণ তুমি তোমার দেশ ধ্বংস করেছএবং তোমার প্রজাদের হত্যা করেছ।দুষ্টদের বংশধরদের কথাআর কখনও উল্লেখ করা হবে না।21তাদের পিতৃপুরুষদের পাপসমূহের জন্য,তার সন্তানদের হত্যা করার জন্য স্থান প্রস্তুত করো;দেশের অধিকার ভোগ করার জন্য তারা আর উঠবে না,নগর পত্তনের দ্বারা তারা আর পৃথিবী আচ্ছন্ন করবে না।22“আমি তাদের বিরুদ্ধে উঠে দাঁড়াব,”সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা ঘোষণা করেন।“আমি ব্যাবিলন থেকে তার ও তার বেঁচে থাকা লোকদের নাম,তার সন্তানসন্ততি ও বংশধরদের নাম মুছে ফেলব,”সদাপ্রভু এই কথা বলেন।23“আমি তাকে প্যাঁচাদের নিবাসস্থান করব,এবং তা হবে এক জলাভূমির মতো;আমি বিনাশরূপ ঝাড়ু দিয়ে তাকে ঝাঁট দেব,”সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা ঘোষণা করেন।24সর্বশক্তিমান সদাপ্রভু শপথ করে বলেছেন:“আমি যেমন পরিকল্পনা করেছি, নিশ্চিতরূপে সেইরকমই হবে,আর আমার অভিপ্রায় যে রকম, তাই স্থির থাকবে।25আমি স্বদেশে আসিরীয়দের চূর্ণ করব;আমার পর্বতগুলির উপরে, আমি তাকে পদদলিত করব।আমার প্রজাদের উপর থেকে তার জোয়াল সরিয়ে ফেলা হবে,তাদের কাঁধ থেকে তার বোঝা অপসারিত হবে।”26সমস্ত জগতের জন্য এই পরিকল্পনা স্থির করা হয়েছে;এই হাত সব জাতির উপরে প্রসারিত হয়েছে।27কারণ সর্বশক্তিমান সদাপ্রভু যে সংকল্প করেছেন, কে তা নাকচ করবে?তাঁর হাত প্রসারিত হয়েছে, কে তা ফিরাতে পারবে?