গীত99
1সদাপ্রভু রাজত্ব করেন,জাতিরা কম্পিত হোক;করূবের মাঝে তিনি সিংহাসনে অধিষ্ঠিত,পৃথিবী কেঁপে উঠুক।2সদাপ্রভু সিয়োনে মহান;সব জাতির ঊর্ধ্বে তিনি উন্নীত।3তারা তোমার মহান ও ভয়াবহ নামের প্রশংসা করুক—তিনি পবিত্র।4রাজা শক্তিশালী, তিনি ন্যায় ভালোবাসেন—তুমি ন্যায় প্রতিষ্ঠা করেছ;তুমি যাকোবের মধ্যে ন্যায় ও ধার্মিকতাপ্রতিষ্ঠা করেছ।5সদাপ্রভু আমাদের ঈশ্বরের গৌরব করো,তাঁর পাদপীঠে আরাধনা করো;তিনি পবিত্র।6মোশি ও হারোণ তাঁর যাজকদের মধ্যে ছিলেন,শমূয়েল তাঁদের মধ্যে একজন ছিলেন যাঁরা সদাপ্রভুর নামে ডাকতেনতাঁরা সদাপ্রভুর কাছে সাহায্যের প্রার্থনা করতেন,এবং তিনি তাঁদের উত্তর দিতেন।7তিনি মেঘস্তম্ভের আড়াল থেকে তাঁদের উদ্দেশে কথা বলতেন,তিনি যে বিধিবিধান এবং আদেশ তাঁদের দিয়েছিলেন সেসব তাঁরা মেনে চলতেন।8হে সদাপ্রভু, আমাদের ঈশ্বর,তুমি তাঁদের উত্তর দিয়েছিলে;যদিও তুমি তাঁদের দুষ্কর্মের শাস্তি দিয়েছিলে,ইস্রায়েলের প্রতি তুমি ক্ষমাশীল ঈশ্বর।9আমাদের ঈশ্বর সদাপ্রভুকে মহিমান্বিত করোএবং তাঁর পবিত্র পর্বতে আরাধনা করো,কারণ আমাদের ঈশ্বর সদাপ্রভু, পবিত্র।