গীত98

একটি গীত।

1সদাপ্রভুর উদ্দেশে নতুন গান গাও,কারণ তিনি অবিশ্বাস্য কাজ করেছেন;তাঁর ডান হাত ও তাঁর পবিত্র বাহুতাঁর পক্ষে পরিত্রাণ সাধন করেছেন।2সদাপ্রভু তাঁর পরিত্রাণ ঘোষণা করেছেনএবং তাঁর ধার্মিকতা জাতিদের কাছে প্রকাশ করেছেন।3ইস্রায়েলের প্রতি তাঁর প্রেমও বিশ্বস্ততা তিনি স্মরণে রেখেছেন;আমাদের ঈশ্বরের পরিত্রাণপৃথিবীর সমস্ত প্রান্ত প্রত্যক্ষ করেছে।
4সমস্ত পৃথিবী, সদাপ্রভুর উদ্দেশে জয়ধ্বনি করো,প্রশংসায় মেতে ওঠো ও আনন্দগান করো;5বীণা সহযোগে সদাপ্রভুর উদ্দেশে গান গাও,বীণা সহযোগে ও গানের শব্দে,6তূরীধ্বনির শব্দে এবং শিঙার সুদীর্ঘ শব্দে—রাজা সদাপ্রভুর উদ্দেশে জয়ধ্বনি করো।
7সমুদ্র ও তার মধ্যে যা কিছু আছে গর্জন করুক,পৃথিবী ও তাঁর মধ্যে যারা সবাই বসবাস করে।8নদীরা হাততালি দিক,পর্বতগুলি একসঙ্গে আনন্দগান করুক;9সদাপ্রভুর সামনে তারা গান করুক;কারণ তিনি জগতের বিচার করতে আসছেন।তিনি ধার্মিকতায় এই পৃথিবীএবং ন্যায়ে জাতিগণের বিচার করবেন।