গীত63
দাউদের গীত। যখন তিনি যিহূদার মরুভূমিতে ছিলেন।
1হে ঈশ্বর, তুমিই আমার ঈশ্বর,আমি সম্পূর্ণ অন্তর দিয়ে তোমার অন্বেষণ করি,কেউ যেমন শুষ্ক ও দগ্ধ ভূমিতেজলের জন্য ব্যাকুল হয়,সেইরকম আমার প্রাণ তোমার জন্য তৃষ্ণার্ত,আমার সম্পূর্ণ সত্তা তোমার জন্য ব্যাকুল।2তোমার পবিত্রস্থানে আমি তোমাকে দেখেছিএবং তোমার পরাক্রম ও মহিমা আমি দেখেছি।3আমার মুখ তোমার মহিমা করবে,কারণ তোমার প্রেম জীবনের থেকে উত্তম।4যতদিন বাঁচব ততদিন আমি তোমার নামের প্রশংসা করব,এবং তোমার প্রতি প্রার্থনায় আমি দু-হাত তুলব।5সুস্বাদু খাবার খেয়ে আমি পরিতৃপ্ত হব,আনন্দধ্বনি গেয়ে আমি তোমার স্তব করব।6বিছানায় শুয়ে আমি তোমাকে স্মরণ করি;রাত্রির প্রহরে আমি তোমার কথা চিন্তা করি।7তোমার ডানার ছায়ায় আমি গান করিকারণ তুমিই আমার সহায়।8আমি তোমাকে আঁকড়ে ধরে থাকিতোমার শক্তিশালী ডান হাত আমাকে ধারণ করে।9যারা আমাকে হত্যা করতে চায় তাদের সর্বনাশ হবে,তারা পৃথিবীর গভীরস্থানে নেমে যাবে।10তরোয়ালের কোপে তাদের মৃত্যু হবে,এবং শিয়ালের খাবারে পরিণত হবে।11কিন্তু রাজা, ঈশ্বরে আনন্দ করবেন;যারা সবাই ঈশ্বরে আস্থা রাখে তারা তাঁর স্তব করবে,সেই সময় মিথ্যাবাদীদের কণ্ঠ রুদ্ধ করা হবে।