গীত62
যিদূথূন, সংগীত পরিচালকের জন্য। দাউদের গীত।
1আমার প্রাণ নীরবে ঈশ্বরের অপেক্ষায় রয়েছে;আমার পরিত্রাণ তাঁর কাছ থেকেই আসে।2সত্যিই তিনি আমার শৈল ও আমার পরিত্রাণ;তিনি আমার আশ্রয় দুর্গ, আমি কখনও বিচলিত হব না।3আর কত কাল শত্রুরা আমাকে লাঞ্ছনা করবে?তোমরা সকলে কি আমাকে নিচে ছুঁড়ে ফেলে দেবে?তাদের কাছে আমি এক ভাঙা প্রাচীর ও নড়বড়ে বেড়ার মতো!4তারা নিশ্চয় আমাকেআমার উঁচু স্থান থেকে বিচ্যুত করতে চায়;তারা মিথ্যা কথায় আমোদ করে।তারা মুখ দিয়ে আশীর্বাদ করে,কিন্তু অন্তরে অভিশাপ দেয়।5হে আমার প্রাণ, ঈশ্বরে বিশ্রাম খুঁজে নাও;কারণ তাঁতেই আমি আশা রেখেছি।6সত্যিই তিনি আমার শৈল ও আমার পরিত্রাণ;তিনি আমার আশ্রয় দুর্গ, আমি কখনও বিচলিত হব না।7আমার পরিত্রাণ ও আমার সম্মান ঈশ্বরের কাছ থেকে আসে;তিনি আমার শক্তিশালী শৈল, আমার আশ্রয়।8হে আমার ভক্তেরা, তাঁর উপর নিয়ত আস্থা রাখো;তাঁরই কাছে তোমাদের হৃদয় ঢেলে দাও,কারণ ঈশ্বর আমাদের আশ্রয়।9সাধারণ মানুষ নিঃশ্বাসমাত্র,সম্ভ্রান্ত মানুষ মিথ্যাতুল্য।যদি দাঁড়িপাল্লায় মাপা যায়, তারা কিছুই নয়;একত্রে তারা সামান্য নিঃশ্বাস।10তোমরা শোষণে নির্ভর কোরো না,অথবা লুন্ঠিত দ্রব্যে ব্যর্থ আশা রেখো না;তোমার ধনসম্পদ বৃদ্ধি পেলেও,তোমার হৃদয় যেন তাতে আসক্ত না হয়।11ঈশ্বর একবার বলেছেন,আমি দু-বার এই কথা শুনেছি:“হে ঈশ্বর, পরাক্রম তোমারই,12আর, হে সদাপ্রভু, অবিচল প্রেম তোমারই”এবং, “তুমি প্রত্যেক মানুষকেতাদের কাজ অনুসারে পুরস্কার দাও।”