গীত16
দাউদের মিকতাম ।
1হে আমার ঈশ্বর, তুমি আমাকে নিরাপদে রাখো,কারণ আমি তোমাতেই আশ্রয় নিয়েছি।2আমি সদাপ্রভুকে বললাম, “তুমিই আমার প্রভু;তুমি ছাড়া আমার কোনো মঙ্গল নেই।”3জগতে যত পবিত্রজন আছেন তাঁদের সম্বন্ধে আমি বলি,“তাঁরা বিশিষ্ট ব্যক্তিসকল, আর আমি তাঁদের নিয়ে আমোদ করি।”4যারা অন্য দেবতাদের পিছনে ছোটে তারা আরও বেশি কষ্ট পাবে;আমি সেই দেবতাদের উদ্দেশে রক্তের নৈবেদ্য উৎসর্গ করব নাএমনকি তাদের নামও উচ্চারণ করব না।5হে সদাপ্রভু, একমাত্র তুমিই আমার উত্তরাধিকার ও আশীর্বাদের পানপাত্র;তুমি আমার অধিকার সুরক্ষিত করেছ।6যে দেশ তুমি আমাকে দিয়েছ তা মনোরম দেশ;সত্যিই কত সুন্দর আমার উত্তরাধিকার।7আমি সদাপ্রভুর প্রশংসা করি, যিনি আমায় সুমন্ত্রণা দেন;রাত্রিতেও আমার হৃদয় আমায় উপদেশ দেয়।8আমি সর্বদা আমার চোখ সদাপ্রভুতে স্থির রাখি।তিনি আমার ডানপাশে আছেন, তাই আমি কখনও বিচলিত হব না।9তাই আমার হৃদয় আনন্দিত এবং আমার জিভ উল্লাস করে;আমার দেহ নিরাপদে বিশ্রাম নেবে,10কারণ তুমি কখনও আমাকে পাতালের গর্ভে পরিত্যাগ করবে না,তুমি তোমার বিশ্বস্তদের ক্ষয় দেখতে দেবে না।11তুমি আমাকে জীবনের পথ দেখাও;তোমার সান্নিধ্য আমাকে আনন্দ দিয়ে পূর্ণ করবে,তোমার ডান হাতে আছে অনন্ত সুখ।