গীত15

দাউদের গীত।

1হে সদাপ্রভু, কে তোমার পবিত্র তাঁবুতে বসবাস করবে?তোমার পুণ্য পর্বতে কে বসবাস করবে?
2সেই করবে যে আচরণে নির্দোষ,যে নিয়মিত সঠিক কাজ করে,যে অন্তর থেকে সত্য কথা বলে;3যার জিভ কোনও অপবাদ করে না,প্রতিবেশীর প্রতি কোনও অন্যায় করে না,এবং অপরের কোনও নিন্দা করে না;4যে দুষ্ট ব্যক্তিকে অবজ্ঞা করেকিন্তু তাদের শ্রদ্ধা করে যারা সদাপ্রভুকে সম্ভ্রম করে,লোকসান হলেও সে প্রতিশ্রুতি রক্ষা করে,এবং তার মন পরিবর্তন করে না;5যে বিনা সুদে দরিদ্রদের অর্থ ধার দেয়;যে নির্দোষের বিরুদ্ধে ঘুস নেয় না।যে এসব করেসে কখনোই বিচলিত হবে না।