গীত144
দাউদের গীত।
1সদাপ্রভুর প্রশংসা হোক, যিনি আমার শৈল;তিনি আমার হাতকে যুদ্ধ শেখান,আমার আঙুলকে সংগ্রাম শেখান।2তিনি আমার প্রেমময় ঈশ্বর ও আমার উচ্চদুর্গ,আমার নিরাপদ আশ্রয় ও রক্ষাকর্তা,আমার ঢাল, আমি তাঁর শরণাগত,যিনি জাতিদের আমার অধীনস্থ করেন।3হে সদাপ্রভু, মানুষ কে যে তুমি তাদের যত্ন নাও,সামান্য মানুষ কে যে তুমি তাদের কথা চিন্তা করো?4মানুষ নিঃশ্বাসের মতো;তাদের আয়ু ছায়ার মতো যা মিলিয়ে যায়।5তোমার আকাশমণ্ডল উন্মুক্ত করো, হে সদাপ্রভু, আর নেমে এসো;পর্বতশ্রেণীকে স্পর্শ করো আর তারা ধোঁয়া নির্গত করবে।6বিদ্যুৎ প্রেরণ করো আর শত্রুদের বিক্ষিপ্ত করো;তোমার তির নিক্ষেপ করো আর তাদের ছত্রভঙ্গ করো।7ঊর্ধ্বলোক থেকে তোমার হাত প্রসারিত করো;মহা জলরাশি থেকেআর অইহুদিদের কবল থেকেআমাকে উদ্ধার করো আর রক্ষা করো;8তাদের মুখ মিথ্যায় পরিপূর্ণ,তাদের ডান হাত ছলনায় ভরা।9হে আমার ঈশ্বর, আমি তোমার উদ্দেশে এক নতুন গান গাইব;দশ-তারের বীণায় আমি তোমার জন্য সংগীত রচনা করব।10তিনি রাজাদের বিজয় দেনএবং তাঁর দাস দাউদকে উদ্ধার করেন।মারাত্মক তরোয়াল থেকে11উদ্ধার করো;অইহুদিদের কবল থেকে আমাকে উদ্ধার করো,যাদের মুখ মিথ্যায় পূর্ণ,যাদের ডান হাত ছলনায় ভরা।12তখন আমাদের ছেলেরা তাদের যৌবনেবেড়ে ওঠা সতেজ গাছের সদৃশ হবে,আর আমাদের মেয়েরা খোদাই করা স্তম্ভস্বরূপ হবেযা প্রাসাদের শোভা বর্ধনকারী।13আমাদের শস্যাগারবিবিধ খোরাকে পূর্ণ থাকবে।আমাদের মেষ হাজার গুণ বৃদ্ধি পাবে;এমনকি দশ হাজার গুণ বৃদ্ধি পাবে আমাদের মাঠে;14আমাদের বলদগুলি অনেক ভারবহন করবে।কোনও শত্রুপক্ষ দেওয়াল ভেঙে আক্রমণ করবে না,কেউ বন্দিদশায় যাবে না,আমাদের পথে পথে দুর্দশার ক্রন্দন উঠবে না।15ধন্য সেই লোকেরা, যাদের পক্ষে এসব সত্য;ধন্য সেই লোকেরা, সদাপ্রভু যাদের ঈশ্বর।