গীত143

দাউদের গীত।

1হে সদাপ্রভু, আমার প্রার্থনা শোনো,আমার বিনতিতে কর্ণপাত করো;তোমার বিশ্বস্ততায় ও ধার্মিকতায়আমার সহায় হও।2তোমার দাসকে বিচারে নিয়ে এসো না,কারণ জীবিত কেউ তোমার দৃষ্টিতে ধার্মিক নয়।3আমার শত্রু আমার পশ্চাদ্ধাবন করে,সে আমাকে ভূমিতে চূর্ণ করে,অতীতের মৃত ব্যক্তিদের মতোসে আমাকে অন্ধকারে বাস করায়।4তাই আমার আত্মা আমার অন্তরে ক্ষীণ হয়;আমার হৃদয় আমার অন্তরে হতাশাগ্রস্ত হয়।5আমি সুদূর অতীতের দিনগুলি স্মরণ করি;আমি তোমার সব কাজে ধ্যান করি,আর তোমার হাত যেসব কাজ করেছে তা বিবেচনা করি।6আমি তোমার উদ্দেশে আমার হাত প্রসারিত করি;শুকনো জমির মতো আমার প্রাণ তোমার জন্য তৃষ্ণার্ত।
7হে সদাপ্রভু, আমাকে তাড়াতাড়ি উত্তর দাও;কারণ আমার আত্মা ক্ষীণ হচ্ছে।তোমার মুখ আমার কাছ থেকে লুকিয়ে রেখো নানতুবা আমি তাদের মতো হব যাদের মৃত্যু হয়েছে।8প্রতিদিন সকালে তোমার অবিচল প্রেমের বাক্য শোনাও,কারণ আমি তোমার উপর আস্থা রেখেছি।যে পথে আমার চলা উচিত তা আমাকে দেখাও,কারণ আমি তোমাতে আমার জীবন গচ্ছিত রেখেছি।9হে সদাপ্রভু, আমার শত্রুদের হাত থেকে আমাকে রক্ষা করো,কারণ আমি নিজেকে তোমাতেই লুকিয়ে রেখেছি।10তোমার ইচ্ছা পূরণ করতে আমাকে শেখাও,কারণ তুমিই আমার ঈশ্বর;তোমার আত্মা দয়ালুআর আমাকে সমতল জমিতে চালাও।
11তোমার নামের মহিমায়, হে সদাপ্রভু, আমার জীবন বাঁচিয়ে রাখো;তোমার ধার্মিকতায় আমাকে দুর্দশা থেকে মুক্ত করো।12তোমার অবিচল প্রেমের গুণে আমার শত্রুদের চুপ করাও;আমার সব বিপক্ষকে বিনষ্ট করো,কারণ আমি তোমার ভক্তদাস।