গীত112

1সদাপ্রভুর প্রশংসা করো।ধন্য সেই ব্যক্তি, যে সদাপ্রভুকে সম্ভ্রম করে,যে তাঁর আজ্ঞা পালনে মহা আনন্দ পায়।
2তাদের সন্তানসন্ততিরা এ জগতে শক্তিশালী হবে,ন্যায়পরায়ণদের প্রজন্ম ধন্য হবে।3ধনসম্পদ ও ঐশ্বর্য তার গৃহে আছে,এবং তার ধার্মিকতা চিরস্থায়ী হয়।4ন্যায়পরায়ণের জন্য অন্ধকারের মাঝে আলো উদয় হয়,সে কৃপাময়, স্নেহশীল ও ধার্মিক।5যে উদার ও মুক্তহস্তে দান করে, তার মঙ্গল হবে,সে নিজের বিষয়গুলি ন্যায়ের সঙ্গে নিষ্পত্তি করে।
6নিশ্চয় সে কখনও বিচলিত হবে না;কিন্তু ধার্মিককে চিরকাল মনে রাখা হবে।7অশুভ সংবাদে সে ভয় করবে না;তার হৃদয় অবিচল, তা সদাপ্রভুতে আস্থা রাখে।8তার হৃদয় সুস্থির, সে ভয় করবে না;অবশেষে সে বিজয়ীর মতো তার শত্রুদের দিকে তাকাবে।9সে অবাধে দরিদ্রদের মাঝে দান বিতরণ করেছে,তার ধার্মিকতা চিরস্থায়ী;তার শিং  গৌরবে উন্নত হবে।
10দুষ্টলোক এসব দেখবে আর উত্ত্যক্ত হবে,সে ক্রোধে দন্তঘর্ষণ করবে আর নিঃশেষ হবে;দুষ্টদের আকাঙ্ক্ষা বিনষ্ট হবে।