গীত111

1সদাপ্রভুর প্রশংসা করো।ন্যায়পরায়ণ লোকেদের সমাবেশে ও মণ্ডলীতেসমস্ত হৃদয় দিয়ে আমি তোমার স্তব করব।
2সদাপ্রভুর কাজগুলি মহান;যারা সেসবে আমোদ করে তারা সেগুলি বিবেচনা করে।3তাঁর কাজকর্ম কত গৌরবান্বিত ও মহিমাময়,আর তাঁর ধার্মিকতা চিরস্থায়ী।4তিনি তাঁর আশ্চর্য কাজগুলি স্মরণীয় করেছেন;সদাপ্রভু কৃপাময় ও স্নেহশীল।5যারা তাঁকে সম্ভ্রম করে তিনি তাদের আহার দেন;তিনি তাঁর নিয়ম চিরকাল স্মরণে রাখেন।
6অন্যান্য জাতিদের দেশ তাদের দান করেতিনি তাঁর কর্মের পরাক্রম তাঁর প্রজাদের কাছে প্রকাশ করেছেন।7তাঁর হাতের কাজগুলি বিশ্বস্ত ও ন্যায়পরায়ণ;তাঁর সব অনুশাসন নির্ভরযোগ্য।8সেগুলি চিরকালের জন্য প্রতিষ্ঠিত,যা বিশ্বস্ততায় ও ন্যায়পরায়ণতায় রচিত হয়েছে।9তিনি তাঁর লোকেদের মুক্তি দিয়েছেন;তিনি চিরতরে নিজের নিয়ম স্থির করেছেন,তাঁর নাম পবিত্র ও ভয়াবহ।
10সদাপ্রভুর ভয় প্রজ্ঞার আরম্ভ;যারা তাঁর অনুশাসন মান্য করে, তাদের ভালো বোধশক্তি আছে।তাঁর প্রশংসা নিত্যস্থায়ী।