ইয়োব13
1“আমি নিজের চোখে এসব কিছু দেখেছি,আমি তা নিজের কানে শুনেছি ও বুঝেছি।2তোমরা যা জানো, আমিও তা জানি,আমি তোমাদের চেয়ে নিকৃষ্ট নই।3কিন্তু আমি সর্বশক্তিমানের সঙ্গে কথা বলতে চাইও ঈশ্বরের কাছে আমার মামলার স্বপক্ষে যুক্তি দেখাতে চাই।4তোমরা, অবশ্য, আমার গায়ে মিথ্যা লেপন করেছ;তোমরা, তোমরা সবাই অপদার্থ চিকিৎসক।5তোমরা যদি শুধু পুরোপুরি নীরব থাকতে!তোমাদের পক্ষে, তবে তা প্রজ্ঞা হত।6এখন আমার যুক্তি শোনো;আমার ঠোঁটের আবেদনে কর্ণপাত করো।7ঈশ্বরের হয়ে কি তোমরা গর্হিত কথাবার্তা বলবে?তাঁর হয়ে কি তোমরা প্রতারণামূলক কথাবার্তা বলবে?8তোমরা কি তাঁর প্রতি পক্ষপাতিত্ব দেখাবে?তোমরা কি ঈশ্বরের হয়ে মামলা লড়বে?9তিনি যদি তোমাদের পরীক্ষা করেন, তবে কি ভালো কিছু হবে?নশ্বর এক মানুষকে যেভাবে তোমরা প্রতারিতকরো সেভাবে কি তাঁকেও প্রতারিত করতে পারবে?10তিনি নিশ্চয় তোমাদের ভর্ৎসনা করবেনযদি তোমরা গোপনে পক্ষপাতিত্ব দেখিয়েছিলে।11তাঁর প্রভা কি তোমাদের আতঙ্কিত করবে না?তাঁর শঙ্কা কি তোমাদের উপরে নেমে আসবে না?12তোমাদের প্রবচন ভস্মের প্রবাদ;তোমাদের দুর্গ মাটির কেল্লা।13“নীরব হও ও আমাকে কথা বলতে দাও;পরে যা হওয়ার হবে।14আমি কেন নিজের জীবন বিপন্ন করবও আমার প্রাণ হাতে তুলে নেব?15তিনি যদি আমাকে হত্যা করেন, তবুও আমি তাঁর উপরে আশা রাখব;আমি নিশ্চয় তাঁর মুখোমুখি দাঁড়িয়ে আমার মামলাটি লড়ব।16সত্যিই, এটি আমার মুক্তিতে পরিণত হবে,যেহেতু কোনও অধার্মিক তাঁর সামনে আসতে সাহস পায় না!17আমি যা বলি তা মন দিয়ে শোনো;আমার বক্তব্য তোমাদের কানে বাজুক।18এখন আমি যখন আমার মামলাটি সাজিয়েছি,তখন আমি জানি যে আমি নির্দোষ প্রমাণিত হব।19কেউ কি আমার বিরুদ্ধে অভিযোগ করতে পারবে?যদি পারে, তবে আমি নীরব থাকব ও মৃত্যুবরণ করব।20“হে ঈশ্বর, আমাকে শুধু এই দুটি জিনিস দাও,ও তখন আর আমি নিজেকে তোমার কাছে লুকিয়ে রাখব না:21তোমার হাত আমার কাছ থেকে দূরে সরিয়ে নাও,ও তোমার আতঙ্ক দিয়ে আমাকে আর ভয় দেখিয়ো না।22তখন আমাকে ডেকো ও আমি উত্তর দেব,বা আমাকে কথা বলতে দিয়ো ও তুমি আমাকে উত্তর দিয়ো।23আমি কতগুলি অন্যায় ও পাপ করেছি?আমার অপরাধ ও আমার পাপ আমায় দেখিয়ে দাও।24তুমি কেন তোমার মুখ লুকিয়েছও আমাকে তোমার শত্রু বলে মনে করছ?25তুমি কি বায়ুতাড়িত একটি পাতাকে যন্ত্রণা দেবে?শুকনো তুষের পিছু ধাওয়া করবে?26কারণ তুমি আমার বিরুদ্ধে তিক্ত অভিযোগ লিপিবদ্ধ করেছও আমাকে আমার যৌবনকালীন পাপের ফলভোগ করাচ্ছ।27তুমি আমার পায়ে বেড়ি পরিয়েছ;আমার পায়ের তলায় চিহ্ন এঁকে দিয়েতুমি আমার সব পথে সতর্ক দৃষ্টি রেখে চলেছ।28“তাই মানুষ পচাগলা বস্তুর মতো,পোকায় কাটা পোশাকের মতো ক্ষয়ে যায়।