ইয়োব12

ইয়োব

1পরে ইয়োব উত্তর দিলেন:2“নিঃসন্দেহে একমাত্র তোমরাই জনসাধারণ,ও প্রজ্ঞা তোমাদের সাথেই লুপ্ত হয়ে যাবে!3কিন্তু আমারও তোমাদের মতো এক মন আছে;আমি তোমাদের চেয়ে নিকৃষ্ট নই।এসব কথা কে না জানে?
4“আমি আমার বন্ধুদের কাছে উপহাসের পাত্রে পরিণত হয়েছি,যদিও আমি ঈশ্বরকে ডাকতাম ও তিনি আমায় উত্তর দিতেন—ধার্মিক ও অনিন্দনীয় হওয়া সত্ত্বেও নিছক উপহাসের এক পাত্রে পরিণত হয়েছি!5যারা অরামে আছে, তারা দুর্ভাগ্য-পীড়িত লোকদের এত অবজ্ঞা করেযেন পা পিছলে পড়ে যাওয়াই তাদের পরিণতি।6লুঠেরাদের তাঁবু নিরুপদ্রুত থাকে,ও যারা ঈশ্বরকে জ্বালাতন করে তারা নিরাপদে থাকে—তারা ঈশ্বরের হাতেই থাকে। 
7“কিন্তু পশুদের জিজ্ঞাসা করো, ও তারা তোমাকে শিক্ষা দেবে,বা আকাশের পাখিদের জিজ্ঞাসা করো, ও তারাও তোমায় বলে দেবে;8বা পৃথিবীকে বলো, ও তা তোমাকে শিক্ষা দেবে,বা সমুদ্রের মাছই তোমাকে খবর দিক।9এদের মধ্যে কে জানে নাযে সদাপ্রভুর হাতই এসব গড়ে তুলেছে?10তাঁর হাতেই প্রত্যেকটি প্রাণীর জীবনও সমগ্র মানবজাতির শ্বাস গচ্ছিত আছে।11কান কি শব্দ পরখ করে নাযেভাবে জিভ খাদ্যের স্বাদ চাখে?12প্রবীণেরা কি প্রজ্ঞার অধিকারী নন?সুদীর্ঘ জীবন কি বুদ্ধি নিয়ে আসে না?
13“প্রজ্ঞা ও পরাক্রম ঈশ্বরের অধিকারভুক্ত বিষয়;পরামর্শ ও বুদ্ধি তাঁরই।14তিনি যা ভাঙেন তা পুনর্নির্মাণ করা যায় না;তিনি যাদের বন্দি করেন তাদের কেউ মুক্ত করতে পারে না।15তিনি যদি জলধারা আটকে রাখেন, তবে খরা  হয়;তিনি যদি তা বাঁধনছাড়া হতে দেন, তবে তা দেশ প্লাবিত করে।16পরাক্রম ও অন্তর্দৃষ্টি তাঁর অধিকারভুক্ত বিষয়;প্রতারিত ও প্রতারক উভয়ই তাঁর।17তিনি শাসকদের আভরণহীন করে চালানও বিচারকদের মূর্খে পরিণত করেন।18তিনি রাজাদের পরিধেয় বেড়ি অপসৃত করেনও তাদের কোমরের চারপাশে কৌপিন  বেঁধে দেন।19তিনি যাজকদের আভরণহীন করে চালানও দীর্ঘকাল যাবৎ ক্ষমতায় থাকা কর্মকর্তাদের উৎখাত করেন।20তিনি বিশ্বস্ত উপদেশকদের ঠোঁট শব্দহীন করে দেন।ও প্রাচীনদের বুদ্ধিবৃত্তি হরণ করেন।21তিনি অভিজাতদের হেনস্থা করেনও বলশালীদের নিরস্ত্র করেন।22তিনি অন্ধকারের জটিল বিষয়গুলি প্রকাশিত করেনও নিরেট অন্ধকারকে আলোয় নিয়ে আসেন।23তিনি জাতিদের মহান করেন, ও তাদের ধ্বংসও করেন;তিনি জাতিদের সম্প্রসারিত করেন, ও তাদের বিক্ষিপ্তও করেন।24তিনি পার্থিব নেতাদের বুদ্ধি-বঞ্চিত করেন;তিনি তাদের পথহীন এক প্রান্তরে ঘুরে বেড়াতে বাধ্য করেন।25আলো ছাড়াই তারা অন্ধকারে পথ হাতড়ে বেড়ায়;তিনি মাতালদের মতো তাদের টলতে বাধ্য করেন।