যিরমিয়4
1সদাপ্রভু বলেন, “হে ইস্রায়েল, তোমরা যদি ফিরতে চাও,তবে ফিরে এসো আমার কাছে।”“তোমরা যদি আমার চোখের সামনে থেকে তোমাদের ওইসব ঘৃণ্য প্রতিমাকে ছুঁড়ে ফেলো,এবং আর কখনোই বিপথগামী না হও,2এবং সত্যে, ন্যায়পরায়ণতায় ও ধার্মিকতায়তোমরা শপথ করে বলো, ‘জীবন্ত সদাপ্রভুর দিব্যি,’তাহলে জগতের জাতিগুলি তাঁর আশীর্বাদ যাচ্ঞা করবে,এবং তাঁর নামের প্রশংসা করবে।”3যিহূদা ও জেরুশালেমের লোকদের কাছে সদাপ্রভু এই কথা বলেন:“তোমরা পতিত ভূমি কর্ষণ করোএবং কাঁটাঝোপে বীজবপন কোরো না।4তোমরা সদাপ্রভুর উদ্দেশে ছিন্নত্বক হও,তোমাদের হৃদয়ের ত্বক দূর করে ফেলো, হে যিহূদার লোকসকল ও জেরুশালেম নিবাসীরা,তা না হলে তোমাদের কৃত যাবতীয় পাপের জন্য,আমার ক্রোধ জ্বলে উঠবে আগুনের মতো হবে,যে আগুন কেউ নেভাতে পারবে না।