যিরমিয়3
1“কোনো পুরুষ যদি তার স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ করে,এবং সেই স্ত্রী তাকে ত্যাগ করে গিয়ে অন্য কোনও পুরুষকে বিয়ে করে,তাহলে পূর্বের সেই পুরুষ কি পুনরায় সেই স্ত্রীর কাছে ফিরে যাবে?এই দেশ কি সম্পূর্ণরূপে কলুষিত হবে না?কিন্তু তুমি বহু প্রেমিকের সঙ্গে বেশ্যার মতো বাস করেছ,তুমি কি আমার কাছে ফিরে আসবে না?”সদাপ্রভু এই কথা বলেন।2“প্রত্যেকটি বৃক্ষশূন্য পর্বতগুলির দিকে তাকাও।ওখানে কি এমন কোনো স্থান আছে, যেখানে তুমি ধর্ষিতা হওনি?পথের ধারে বসে তুমি প্রেমিকদের জন্য প্রতীক্ষা করতে,যেভাবে মরুপ্রান্তরে কোনো যাযাবর বসে থাকে।তোমার বেশ্যাবৃত্তি ও তোমার দুষ্টতার কারণে,তুমি সমস্ত দেশকে কলুষিত করেছ।3সেই কারণে বৃষ্টি নিবারিত হয়েছেএবং শেষ বর্ষাও ঝরেনি।তা সত্ত্বেও তোমার চেহারা এক বেশ্যার মতো;লজ্জিত হতে তুমি চাও না।4তুমি কি আমাকে ডেকে এখন বলবে না,‘হে আমার বাবা, আমার যৌবনকাল থেকে তুমিই মিত্র?5তুমি কি সবসময় রেগে থাকবে?তোমার রোষ কি চিরকাল থাকবে?’তোমার কথা এই ধরনের হলেও,যতরকম দুষ্টতার কাজ তোমার পক্ষে করা সম্ভব সেগুলি সবই তুমি করেছ।”