আমোষ7
পঙ্গপাল, আগুন ও ওলন-সুতো
1সার্বভৌম সদাপ্রভু আমাকে এই বিষয় দেখালেন: রাজার ভাগের শস্যচয়নের পরে যখন দ্বিতীয়বার শস্য পেকে আসছিল, তিনি পঙ্গপালের ঝাঁক তৈরি করছিলেন।2তারা যখন ভূমিজাত ফল নিঃশেষে খেয়ে ফেলল, আমি চিৎকার করে বলে উঠলাম, “সার্বভৌম সদাপ্রভু, ক্ষমা করো! কীভাবে যাকোব বেঁচে থাকবে? সে কত ছোটো!”3তাই সদাপ্রভু অনুশোচনা করলেন।সদাপ্রভু বললেন, “এরকম হবে না।”4সার্বভৌম সদাপ্রভু আমাকে এই জিনিস দেখালেন: সার্বভৌম সদাপ্রভু আগুনের দ্বারা বিচার আহ্বান করলেন; তা মহা জলধিকে শুকিয়ে ফেলল ও ভূমি গ্রাস করল।5তখন আমি কেঁদে চিৎকার করে উঠলাম, “সার্বভৌম সদাপ্রভু, আমি তোমার কাছে অনুনয় করছি, তুমি ক্ষান্ত হও! যাকোব কীভাবে বেঁচে থাকবে? সে কত ছোটো!”6তাই সদাপ্রভু অনুশোচনা করলেন।
সার্বভৌম সদাপ্রভু বললেন, “না এরকমও ঘটবে না।”7তারপর তিনি আমাকে দেখালেন: সদাপ্রভু একটি ওলন-সুতো হাতে ধরে ওলন-সুতোর সাহায্যে তৈরি একটি দেওয়ালের কাছে দাঁড়িয়ে আছেন।8সদাপ্রভু আমাকে জিজ্ঞাসা করলেন, “আমোষ, তুমি কী দেখতে পাচ্ছ?”
আমি উত্তর দিলাম, “একটি ওলন-সুতো।”
তখন সদাপ্রভু বললেন, “দেখো, আমি আমার প্রজা ইস্রায়েলের মধ্যে একটি ওলন-সুতো স্থাপন করছি; আমি আর তাদের ছেড়ে কথা বলব না।9“ইস্হাকের উঁচু স্থানগুলি ধ্বংস করা হবে,ইস্রায়েলের পুণ্যধামগুলি বিধ্বস্ত হবে;আমি আমার তরোয়াল নিয়ে যারবিয়ামের কুলের বিপক্ষে উঠব।”