আমোষ6

আত্মতৃপ্ত লোকেদের প্রতি ধিক্কার

1ধিক্ তোমাদের, যারা সিয়োনে আত্মতৃপ্ত বসে আছ,ধিক্ তোমাদেরও, যারা শমরিয়া পর্বতে নিজেদের নিরাপদ মনে করছ,যারা অগ্রগণ্য জাতির বিশিষ্ট লোক,যাদের কাছে ইস্রায়েল জাতি শরণাপন্ন হয়েছে!2তোমরা কল্‌নীতে যাও ও তার প্রতি দৃষ্টিপাত করো,সেখান থেকে তোমরা বড়ো হমাতে যাও,তারপরে ফিলিস্তিয়ার গাতে নেমে যাও।তোমাদের দুই রাজ্য থেকে তারা কি উৎকৃষ্ট?তাদের দেশ কি তোমাদের থেকে বৃহত্তর?3তোমরা অন্যায়ের দিনকে ত্যাগ করে থাকো,অথচ এক সন্ত্রাসের রাজত্বকে কাছে নিয়ে আস।4তোমরা হাতির দাঁতে তৈরি বিছানায় শুয়ে থাকোও নিজের নিজের পালঙ্কে শরীর এলিয়ে দাও।তোমাদের পছন্দমতো মেষশাবক ও নধর বাছুর দিয়েতোমার আহার সেরে থাকো।5তোমরা মনে করো দাউদের মতো, অথচ এলোপাথাড়ি বীণা বাজাও,বিভিন্ন বাদ্যযন্ত্রে তাৎক্ষণিক গীত রচনা করো।6তোমরা বড়ো বড়ো পাত্রে ভরা দ্রাক্ষারস পান করো,উৎকৃষ্ট তেল গায়ে মাখো,কিন্তু তোমরা যোষেফের দুর্দশায় দুঃখার্ত হও না।7সেই কারণে, তোমরাই সর্বপ্রথমে নির্বাসিত হবে,তোমাদের ভোজপর্ব ও আলস্য শয়নের পরিসমাপ্তি ঘটবে।

ইস্রায়েলের অহংকারের প্রতি সদাপ্রভুর ঘৃণা

8সার্বভৌম সদাপ্রভু শপথ করেছেন—সর্বশক্তিমান ঈশ্বর সদাপ্রভু এই কথা বলেন:“আমি যাকোবের অহংকার ঘৃণাও তার দুর্গগুলিকে প্রচণ্ড ঘৃণা করি;এই কারণে আমি নগরও তার মধ্যে স্থিত সমস্ত কিছু পরের হাতে সমর্পণ করব।”
9যদি কোনো গৃহে দশজন মানুষও অবশিষ্ট থাকে, তারাও মারা যাবে।10আর শবদাহকারী কোনো আত্মীয় তাদের গৃহ থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য আসে এবং সেখানে অবশিষ্ট তখনও লুকিয়ে থাকা কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করে, “তোমার সঙ্গে আরও কেউ কি আছে?” সে বলবে, “না নেই।” তখন সে বলবে, “চুপ করো! আমরা সদাপ্রভুর নাম আদৌ উল্লেখ করব না।”11কারণ সদাপ্রভু এই আদেশ দিয়েছেন,তিনি বৃহৎ গৃহকে খণ্ডবিখণ্ড ওক্ষুদ্র গৃহকে টুকরো টুকরো করবেন।
12ঘোড়ারা কি খাড়া পাহাড়ে দৌড়ায়?লাঙল দিয়ে কি কেউ সমুদ্রে চাষ করে?কিন্তু তোমরা ন্যায়বিচারকে বিষবৃক্ষেও ধার্মিকতার ফলকে তিক্ততায় পরিণত করেছ।13তোমরা করেছ, যারা লো-দবারের  বিজয়ে উল্লসিত হয়েছও বলেছ, “আমরা কি নিজের শক্তিতে কর্ণয়িম  দখল করিনি?”
14কারণ সর্বশক্তিমান ঈশ্বর সদাপ্রভু ঘোষণা করেন,“ওহে ইস্রায়েলের কুল, আমি তোমাদের বিরুদ্ধে এক জাতিকে উত্তেজিত করব,তারা লেবো-হমাৎ  থেকে অরাবা উপত্যকা পর্যন্তসমস্ত পথে তোমাদের প্রতি অত্যাচার করবে।”