আমোষ2
1সদাপ্রভু এই কথা বলেন:“মোয়াবের তিনটি পাপের জন্য,এমনকি, চারটির জন্য, আমি আমার ক্রোধ ফিরিয়ে নেব না।যেহেতু সে ইদোমের রাজার অস্থিপুড়িয়ে ছাই করে দিয়েছিল,2তাই আমি মোয়াবের উপরে আগুন প্রেরণ করব,তা করিয়োতের দুর্গগুলি গ্রাস করবে।মোয়াব রণনাদ ও তূরীধ্বনির সঙ্গেমহা কোলাহলে প্রাণত্যাগ করবে।3আমি তার শাসককে ধ্বংস করব,তার সঙ্গে হত্যা করব তার সব কর্মচারীকে,”সদাপ্রভু বলেন।4সদাপ্রভু এই কথা বলেন:“যিহূদার তিনটি পাপের জন্য,এমনকি, চারটির জন্য, আমি আমার ক্রোধ ফিরিয়ে নেব না।যেহেতু তারা সদাপ্রভুর বিধান অগ্রাহ্য করেছেএবং তাঁর বিধিবিধান পালন করেনি,যেহেতু তারা ভ্রান্ত দেবদেবীর দ্বারা বিপথে চালিত হয়েছে,যে দেবদেবীকে তাদের পূর্বপুরুষেরা অনুসরণ করত,5তাই আমি যিহূদার উপরে আগুন পাঠাব,তা জেরুশালেমের দুর্গগুলিকে গ্রাস করবে।”