আমোষ1
1আমোষের বাণী। তিনি ছিলেন তকোয়ের একজন মেষপালক । তিনি যিহূদার রাজা উষিয়ের সময়ে ও যিহোয়াশের পুত্র ইস্রায়েলের রাজা যারবিয়ামের রাজত্বকালে, ভূমিকম্পের দুই বছর আগে ইস্রায়েল সম্পর্কে এই দর্শন পান।2তিনি বললেন,“সদাপ্রভু সিয়োন থেকে গর্জন করছেন,তিনি জেরুশালেম থেকে শোনাচ্ছেন বজ্রধ্বনি;মেষপালকদের চারণভূমিগুলি শুকিয়ে যাচ্ছে,কর্মিলের শিখরস্থান শুকনো হচ্ছে।”