পরমগীত6

1হে পরমাসুন্দরী, তোমার প্রেমিককোথায় চলে গেছেন?তোমার প্রেমিক কোনও দিকে গেছেন, তোমার সঙ্গে আমরাওতো তাঁকে সেখানে খুঁজতে যেতে পারি?2আমার প্রেমিক তাঁর বাগানে,সুগন্ধি মশলার কেয়ারিতে নেমে গেছেন,বাগানগুলিতে পদচারণা করতেআর লিলি ফুল চয়ন করতে।3আমি আমার প্রেমিকের এবং আমার প্রেমিক আমারই;তিনি লিলিফুলের বাগিচায় পদচারণা করেন।4ওগো মোর প্রিয়া, তুমি তির্সার মতো রূপসী,জেরুশালেমের মতো লাবণ্যময়,পতাকাবাহী সেনাবাহিনীর মতো জমকালো।5আমার দিক থেকে তোমার দুই নয়ন সরাও;ওরা আমাকে বিহ্বল করে দেয়;তোমার কেশরাশি এমন ছাগপালের মতো,যারা গিলিয়দের ঢাল বেয়ে নেমে আসে6তোমার দন্তপঙক্তি যেন একপাল মেষ,যাদের সদ্য ধৌত করা হয়েছে,ওরা কেউ একা নয়,প্রত্যেকের সঙ্গে রয়েছে তার যমজ শাবক।7ঘোমটায় আবৃত তোমার কপোলঅর্ধ কর্তিত ডালিম ফলের মতো।8রানি সম্ভবত ষাটজন,আর উপপত্নী আশি জন,আর কুমারীর সংখ্যা অগণ্য;9কিন্তু আমার কবুতর, আমার নিখুঁত প্রিয়া অনন্যা, সে তাঁর মায়ের একমাত্র দুহিতা,তাঁর জন্মদাত্রীর প্রিয়পাত্রী। কুমারীরা তাঁকে দেখে ধন্যা বলে সম্বোধন করেছে;রানি ও উপপত্নীরা তাঁর প্রশংসা করেছে।10উনি কে, যিনি ভোরের আলোর মতো আবির্ভূত হচ্ছেন,যিনি চন্দ্রের মতো শুভ্র, সূর্যের মতো উজ্জ্বল,নক্ষত্রদের শোভাযাত্রার মতো ঐশ্বর্যময়?11আমি আখরোটের বাগিচায় নেমে গেছিলাম দেখতে যে,উপত্যকায় নবীন কোনও তরু অঙ্কুরিত হল কি না,দ্রাক্ষালতা কতটা কুঁড়ি হলকিংবা ডালিম গাছে ফুল এল কি না।12বিষয়টি ভালো করে বোঝার আগেইআমার বাসনা আমাকে বসিয়ে দিল আমার জাতির রাজকীয় রথরাজির মধ্যে।13ফিরে এসো, ফিরে এসো, হে শূলম্মীয়ে; ফিরে এসো,ফিরে এসো, যাতে আমরা অপলকে তোমাকে দেখতে পাই।প্রেমিকমহনয়িমের নৃত্যের মতো করে তোমরা কেনশূলম্মীয়েকে অপলকে দেখতে চাইছ?