গীত93
1সদাপ্রভু রাজত্ব করেন, তিনি মহিমায় সজ্জিত;সদাপ্রভু গৌরবে আবৃত ও পরাক্রমে সজ্জিত;সত্যিই, এই পৃথিবী প্রতিষ্ঠিত, সুদৃঢ় ও সুরক্ষিত।2তোমার সিংহাসন প্রাচীনকাল থেকে বিদ্যমান;তুমি স্বয়ং অনন্তকাল থেকে।3হে সদাপ্রভু, সমুদ্রেরা উঠেছে,সমুদ্রেরা তাদের আওয়াজ তুলেছে;সমুদ্রেরা তাদের উত্তাল ঢেউ তুলেছে।4মহাজলধির গর্জন থেকেও,সমুদ্রের উত্তাল ঢেউ থেকেওউচ্চে অবস্থিত সদাপ্রভু বলবান।5হে সদাপ্রভু, তোমার বিধিবিধান, সুদৃঢ়;অনন্তকাল ধরেপবিত্রতাই তোমার গৃহের শোভা।