গীত87

কোরহ বংশের সন্তানদের গীত। একটি সংগীত।

1পবিত্র পর্বতে তিনি তাঁর নগর স্থাপন করেছেন।2যাকোবের কুলের অন্য সমস্ত বাসস্থান থেকেসদাপ্রভু সিয়োনের দ্বারসকল ভালোবাসেন।
3হে ঈশ্বরের নগরী,তোমার বিষয়ে গৌরবের কথা বলা হয়:4“যারা আমাকে স্বীকার করেতাদের মধ্যে আমি রহব  এবং ব্যাবিলনের উল্লেখ করব,এমনকি ফিলিস্তিয়া, সোর ও কূশ—এবং বলব, ‘এই সবের জন্ম সিয়োনে হয়েছে।’ ”5সত্যিই, সিয়োন সম্পর্কে ঘোষণা করা হবে,“এর জন্ম সিয়োনে হয়েছে, ওরও জন্ম হয়েছে,এবং পরাৎপর স্বয়ং তাঁকে প্রতিষ্ঠিত করবেন।”6সদাপ্রভু লোকেদের সম্বন্ধে গণনা করার গ্রন্থে লিখবেন:“এর জন্ম সিয়োনে হয়েছে।”
7সবাই যারা গান ও নাচ করবে, তারা বলবে,“সিয়োন আমার জীবনের উৎস।”