গীত8

সংগীত পরিচালকের উদ্দেশ্যে। স্বর, গিত্তীৎ । দাউদের গীত।

1হে সদাপ্রভু, আমার প্রভু,সমস্ত পৃথিবীতে তোমার নাম মহিমান্বিত!তুমি আকাশমণ্ডলের ঊর্ধ্বেতোমার মহিমা স্থাপন করেছ!2তোমার শত্রু ও বিপক্ষদের স্তব্ধ করার উদ্দেশ্যে,তুমি ছেলেমেয়েদের ও শিশুদের মাধ্যমে,তোমার শত্রুদের বিরুদ্ধে দুর্গ স্থাপন করেছ।3যখন আমি তোমার আকাশমণ্ডল পর্যবেক্ষণ করি,তোমার হাতের কাজ,চাঁদ ও তারার দিকে দেখিযা তুমি নিজস্ব স্থানে রেখেছ,4মানবজাতি কি যে, তাদের কথা তুমি চিন্তা করো?মানুষ কি যে, তার তুমি যত্ন করো?
5তুমি তাদের  স্বর্গদূতদের  চেয়ে সামান্য ছোটো করেছএবং তাদের  গৌরব ও সম্মানের মুকুটে ভূষিত করেছ।6তোমার হাতের সকল সৃষ্টির উপর তাদের কর্তৃত্ব দিয়েছ;এসব কিছু তাদের  পায়ের নিচে রেখেছ:7সব মেষপাল ও গোপাল,ও যত বন্যপশু;8আকাশের যত পাখি,সমুদ্রের যত মাছ,যা সমুদ্র প্রবাহে সাঁতার কাটে।
9হে সদাপ্রভু, আমাদের প্রভু,সমস্ত পৃথিবীতে তোমার নাম মহিমান্বিত!