গীত79

আসফের গীত।

1হে ঈশ্বর, জাতিরা তোমার অধিকারে হানা দিয়েছে;তারা তোমার পবিত্র মন্দিরকে অশুচি করেছে,তারা জেরুশালেমকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।2তারা তোমার দাসদের মৃতদেহআকাশের পাখিদের খাওয়ার জন্য ফেলে দিয়েছে,তোমার লোকেদের মাংস বন্যপশুদের জন্য দিয়েছে।3জেরুশালেমের সর্বত্রতারা জলের মতো রক্ত ছড়িয়েছে,এবং মৃতদেহ সৎকারের জন্য কেউ নেই।4আমরা আমাদের প্রতিবেশীদের মাঝে ঘৃণ্য হয়েছি,চারপাশে লোকেদের কাছে অবজ্ঞা আর উপহাসের পাত্র হয়েছি।
5হে সদাপ্রভু, আর কত কাল? তুমি কি চিরকাল ক্রুদ্ধ থাকবে?কত কাল তোমার ঈর্ষা আগুনের মতো জ্বলবে?6যারা তোমার নাম স্বীকার করে না,সেসব লোকের উপর তোমার ক্রোধ ঢেলে দাও,সেইসব জাতির উপরযারা তোমার নাম ধরে ডাকে না,7কারণ তারা যাকোবের কুলকে গ্রাস করেছেএবং তাদের আবাসভূমি বিধ্বস্ত করেছে।
8আমাদের পূর্বপুরুষদের পাপ আমাদের উপর আরোপ কোরো না;তোমার দয়া তাড়াতাড়ি এসে আমাদের সঙ্গে সাক্ষাৎ করুক,কারণ আমরা মরিয়া হয়ে আছি।9হে ঈশ্বর আমাদের পরিত্রাতা, তোমার নামের গৌরবার্থেআমাদের সাহায্য করো,তোমার নামের গুণেআমাদের উদ্ধার করো ও আমাদের পাপ ক্ষমা করো।10জাতিরা উপহাস করে কেন বলবে,“তাদের ঈশ্বর কোথায়?”আমাদের চোখের সামনে, জাতিদের মাঝে, সবাইকে জ্ঞাত করোযে তুমি তোমার ভক্তদাসদের রক্তের প্রতিশোধ নিয়ে থাকো।11বন্দিদের আর্তনাদ তোমার কাছে পৌঁছাক,তোমার বলবান বাহু দিয়ে তাদের বাঁচিয়ে রাখো যাদের মৃত্যুদণ্ড হয়েছে।12হে প্রভু, আমাদের প্রতিবেশীরা, যারা উপহাসে তোমার প্রতি বিদ্রুপ করেছেতার সাতগুণ তুমি তাদের কোলে ফিরিয়ে দাও।13তখন আমরা, তোমার ভক্তজন ও তোমার চারণভূমির মেষপালচিরকাল তোমার প্রশংসা করব;যুগে যুগেআমরা তোমার স্তবগান করব।