গীত70
সংগীত পরিচালকের জন্য। দাউদের গীত। একটি নিবেদন।
1হে ঈশ্বর, আমাকে তাড়াতাড়ি উদ্ধার করো!হে সদাপ্রভু, তুমি তাড়াতাড়ি এসো আর আমাকে সাহায্য করো।2যারা আমার প্রাণনাশের চেষ্টা করে,তারা যেন লজ্জিত ও অপমানিত হয়;যারা আমার ধ্বংস কামনা করেতারা যেন লাঞ্ছনায় পিছু ফিরে যায়।3যারা আমাকে বলে, “হা! হা!”তারা যেন লজ্জায় পিছু ফিরে যায়।4কিন্তু যারা তোমার অন্বেষণ করে তারাতোমাতে আনন্দ করুক ও খুশি হোক;যারা তোমার পরিত্রাণ ভালোবাসে তারা সর্বদা বলুক,“সদাপ্রভু মহান!”5কিন্তু আমি দরিদ্র ও অভাবী;হে ঈশ্বর, আমাকে সাহায্য করতে তাড়াতাড়ি এসো,তুমিই আমার সহায় এবং আমার মুক্তিদাতা,হে সদাপ্রভু, দেরি কোরো না।