গীত59
সংগীত পরিচালকের জন্য। দাউদের মিকতাম । সুর “ধ্বংস কোরো না।” দাউদকে হত্যা করার জন্য শৌল যখন দাউদের গৃহে লোক পাঠিয়ে গোপনে পাহারা বসিয়েছিলেন।
1হে ঈশ্বর, আমার শত্রুদের কবল থেকে আমাকে উদ্ধার করো;যারা আমাকে আক্রমণ করে তাদের বিরুদ্ধে আমার উচ্চদুর্গ হও।2অনিষ্টকারীদের কবল থেকে আমাকে উদ্ধার করোরক্তপিপাসু লোকদের হাত থেকে আমাকে রক্ষা করো।3দেখো, কেমন তারা আমার জন্য গোপনে অপেক্ষা করে!নিষ্ঠুর লোক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেআমার অন্যায়ের জন্য নয়, আমার পাপের জন্য নয়, হে সদাপ্রভু।4আমি কোনও অন্যায় করিনি, তবুও তারা আমাকে আক্রমণ করতে প্রস্তুত।ওঠো, আর আমাকে সাহায্য করো; আমার দুর্দশার দিকে তাকাও!5তুমি, সদাপ্রভু, সর্বশক্তিমান ঈশ্বর,তুমি ইস্রায়েলের ঈশ্বর,জাগ্রত হও আর সমস্ত জাতিকে শাস্তি দাও;যারা দুষ্ট দেশদ্রোহী তাদের প্রতি দয়া কোরো না।6তারা সন্ধ্যাবেলায় ফিরে আসে,কুকুরের মতো দাঁত খিচিয়ে,আর নগরের চারিদিকে ঘুরে বেড়ায়।7দেখো, তারা মুখ দিয়ে কী অশ্লীল কথা বলে,তাদের মুখের বাক্য তরোয়ালের থেকেও ধারালো,আর তারা ভাবে, “কে আমাদের কথা শুনতে পায়?”8কিন্তু, হে সদাপ্রভু, তুমি তাদের কথায় উপহাস করবে;তুমি সেইসব জাতিকে বিদ্রুপ করবে।9তুমি আমার শক্তি, আমি তোমার জন্য অপেক্ষা করি;তুমি, ঈশ্বর, আমার উচ্চদুর্গ,10আমার ঈশ্বর যার উপর আমি নির্ভর করতে পারি।ঈশ্বর আমার সামনে অগ্রসর হবেনআর যারা আমার নিন্দা করে তাদের উপর তিনি আমাকে উল্লাস করতে দেবেন।11কিন্তু তাদের হত্যা কোরো না, হে সদাপ্রভু, আমার ঢাল,নয়তো আমার লোকেরা ভুলে যাবে।তোমার পরাক্রমে তাদের উৎখাত করোআর তাদের নত করো।12তাদের মুখের পাপের জন্য,তাদের ঠোঁটের বাক্যের জন্য,তারা তাদের গর্বে ধরা পড়ুক।তাদের অভিশাপ ও মিথ্যা উচ্চারণে,13তুমি তোমার ক্রোধে তাদের গ্রাস করো,গ্রাস করো যেন তারা নিশ্চিহ্ন হয়।তখন পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত জানা যাবে যেযাকোবের ঈশ্বর শাসন করেন।14তারা সন্ধ্যাবেলায় ফিরে আসে,কুকুরের মতো দাঁত খিচিয়ে,আর নগরের চারিদিকে ঘুরে বেড়ায়।15তারা খাবারের খোঁজে এদিক-ওদিক যায়আর পরিতৃপ্ত না হলে চিৎকার করে।16কিন্তু আমি তোমার পরাক্রমের গান গাইব,সকালে আমি তোমার দয়ার গান গাইব;কারণ তুমি আমার উচ্চদুর্গ,সংকটকালে আমার সহায়।17তুমি আমার বল, আমি তোমার প্রশংসাগান করব;তুমি, হে ঈশ্বর, আমার উচ্চদুর্গ,আমার ঈশ্বর, আমি যার উপর নির্ভর করতে পারি।