গীত48
একটি সংগীত। কোরহ বংশের সন্তানদের একটি গীত।
1আমাদের ঈশ্বরের নগরীতে এবং তাঁর পবিত্র পর্বতে,সদাপ্রভু মহান, আর তিনি সর্বোচ্চ প্রশংসার যোগ্য।2কী সুন্দর সেই উচ্চভূমি,যা সারা পৃথিবীর আনন্দস্থল,সাফোনের উচ্চতার মতো সিয়োন পর্বত,যা মহান রাজার নগরী।3ঈশ্বর, সেই নগরীর অট্টালিকা সমূহের মধ্যেউচ্চদুর্গ বলে নিজেকে প্রকাশ করেছেন।4পৃথিবীর রাজারা দলে দলে যোগ দিয়েছেএবং নগরীর বিরুদ্ধে অভিযান করেছে।5কিন্তু তারা যখন তাকে দেখেছে, তারা বিস্মিত হয়েছে,আতঙ্কিত হয়েছে আর পালিয়ে গেছে।6আতঙ্ক তাদের সেখানে গ্রাস করেছিল,এবং প্রসববেদনায় ক্লিষ্ট মহিলার মতো যন্ত্রণায় কুঁকড়ে গিয়েছিল।7পূবের বাতাসে চূর্ণবিচূর্ণ হওয়া তর্শীশের জাহাজের মতোতুমি তাদের ধ্বংস করেছিলে।8আমরা যেমন শুনেছি,সর্বশক্তিমান সদাপ্রভুর নগরীতে,আমাদের ঈশ্বরের নগরীতেতেমন দেখেছি:ঈশ্বর চিরকাল তাকেসুরক্ষিত রাখেন।9তোমার মন্দিরে, হে ঈশ্বর,আমরা তোমার অবিচল প্রেমে ধ্যান করি।10তোমার নামের মতো, হে ঈশ্বর,তোমার প্রশংসা পৃথিবীর প্রান্ত পর্যন্ত পৌঁছায়;তোমার শক্তিশালী ডান হাত ধার্মিকতায় পূর্ণ।11তোমার ন্যায়বিচারে,সিয়োন পর্বত উল্লাস করে,যিহূদার গ্রামগুলি আনন্দিত হয়।12যাও, জেরুশালেম নগরী পরিদর্শন করো,তার দুর্গসকল গণনা করো;13তার দৃঢ় প্রাচীর লক্ষ্য করো,তার অট্টালিকাগুলি দেখো,যেন তুমি আগামী প্রজন্মের কাছেএই সবের বর্ণনা করতে পারো।14কারণ এই ঈশ্বর অনন্তকাল ধরে আমাদের ঈশ্বর;তিনি শেষ পর্যন্ত আমাদের পথপ্রদর্শক হবেন।