গীত46
সংগীত পরিচালকের জন্য। কোরহ বংশের সন্তানদের গীত। অলামোৎ অনুসারে।
1ঈশ্বর আমাদের আশ্রয় ও বল,সংকটকালে সদা উপস্থিত সহায়।2অতএব আমরা ভয় করব না, যদিও পৃথিবী কম্পিত হয়এবং সমুদ্রের বুকে পর্বতসকল পতিত হয়,3যদিও সমুদ্র গর্জন করে ও প্রচণ্ড হয়,এবং উথাল জলে পর্বতসকল কেঁপে উঠে।4এক নদী আছে যার জলস্রোত ঈশ্বরের নগরীকে,পরাৎপরের আবাসের পবিত্র স্থানকে আনন্দিত করে।5ঈশ্বর সেই নগরীর মধ্যে আছেন, তার পতন হবে না;দিনের শুরুতেই ঈশ্বর তাকে সাহায্য করবেন।6জাতিরা বিশৃঙ্খলতায় পূর্ণ এবং তাদের রাজ্যগুলি পতিত হয়;ঈশ্বরের কণ্ঠস্বর গর্জন করে এবং পৃথিবী গলে যায়!7সর্বশক্তিমান সদাপ্রভু আমাদের সঙ্গে আছেন;যাকোবের ঈশ্বর আমাদের উচ্চদুর্গ।8এসো এবং দেখো, সদাপ্রভু কী করেন,দেখো, কীভাবে তিনি এই জগতে ধ্বংস নিয়ে আসেন।9তিনি পৃথিবীর প্রান্ত পর্যন্তযুদ্ধ বন্ধ করেন।তিনি ধনুক ভেঙে দেন ও বর্শা চূর্ণ করেন;তিনি ঢালগুলি আগুনে পুড়িয়ে দেন।10তিনি বলেন, “শান্ত হও, আর জানো, আমিই ঈশ্বর;সমস্ত জাতিতে আমি মহিমান্বিত হব,সমস্ত পৃথিবীতে আমি মহিমান্বিত হব।”11সর্বশক্তিমান সদাপ্রভু আমাদের সঙ্গে আছেন;যাকোবের ঈশ্বর আমাদের উচ্চদুর্গ।