গীত43
1হে ঈশ্বর, আমাকে নির্দোষ ঘোষণা করো,এক অবিশ্বস্ত জাতির বিরুদ্ধে,আমার পক্ষসমর্থন করো।যারা ছলনাকারী ও দুর্নীতিপরায়ণতাদের হাত থেকে আমাকে উদ্ধার করো।2তুমিই আমার ঈশ্বর, আমার আশ্রয় দুর্গ,কেন তুমি আমাকে পরিত্যাগ করেছ?কেন আমি আমার শত্রুর অত্যাচারেবিষণ্ণ মনে এদিক-ওদিক ঘুরে বেড়াব?3তোমার জ্যোতি ও তোমার সত্য আমার কাছে পাঠাও,তারা আমাকে পথ দেখাক;তারা তোমার পবিত্র পর্বতে আমাকে নিয়ে যাকসেই স্থানে যেখানে তুমি বসবাস করো।4তখন আমি ঈশ্বরের বেদির কাছে যাব,ঈশ্বরের সান্নিধ্যে—যিনি আমার সব আনন্দের উৎস।হে ঈশ্বর, আমার ঈশ্বরসুরবাহারের ঝংকারে আমি তোমার স্তুতি করব।5হে আমার প্রাণ, কেন তুমি অবসন্ন?কেন তুমি অন্তরে এত হতাশ?ঈশ্বরে তুমি আশা রাখো,কারণ আমি আবার তাঁর প্রশংসা করবযিনি আমার পরিত্রাতা ও আমার ঈশ্বর।