গীত38

দাউদের গীত। একটি প্রার্থনা।

1হে সদাপ্রভু, তোমার রাগে আমাকে তিরস্কার কোরো নাক্রোধে আমাকে শাসন কোরো না।2তোমার তিরগুলি আমাকে বিদ্ধ করেছে,এবং তোমার হাত আমার উপর নেমে এসেছে।3তোমার রোষে আমার সারা শরীর জীর্ণ হয়েছে;আমার পাপের জন্য আমার হাড়গোড়ে কোনো শক্তি নেই।4আমার দোষভার আমাকে বিচলিত করেছেতা এমন এক বোঝা যা বহন করা খুবই কষ্টকর।
5আমার পাপের মূর্খতায়আমার দেহের ক্ষতস্থানগুলি আজ দূষিত ও দুর্গন্ধময় হয়েছে।6আমি আজ অবনত হয়েছি ও অত্যন্ত মনমরা হয়ে পড়েছি;বিষণ্ণতায় আমার সারাদিন কাটছে।7এক তীব্র যন্ত্রণা আমার দেহকে জীর্ণ করেছে;আমার প্রাণে কোনও স্বাস্থ্য নেই।8আমি জীর্ণ ও সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছি,তীব্র মনোবেদনায় আমি হাহাকার করছি।
9হে প্রভু, আমার সমস্ত কামনা তোমার সামনে উন্মুক্ত,আমার দীর্ঘশ্বাস তোমার কাছে গুপ্ত নয়।10আমার হৃদয় কম্পিত, আমার শক্তি নিঃশেষ হয়েছে,আমার চোখ থেকে আমার দৃষ্টি হারিয়েছে।11আমার রোগের জন্য আমার বন্ধু ও প্রিয়জনেরা আমাকে ত্যাগ করেছে,আমার প্রতিবেশীরাও আমার থেকে দূরে থাকে।12যারা আমার প্রাণ নিতে চায় তারা আমার জন্য ফাঁদ পেতেছে,যারা আমার অনিষ্ট করতে চায় তারা আমার ধ্বংসের কথা বলে;সারাদিন ধরে তারা ছলনার ষড়যন্ত্র করে।
13আমি বধিরের মতো হয়েছি যে কানে শুনতে পারে না,বোবার মতো হয়েছি যে কথা বলতে পারে না।14আমি এমন এক ব্যক্তির মতো হয়েছি যে কিছুই শুনতে পারে না,যার মুখ কোনো উত্তর দিতে পারে না।15হে সদাপ্রভু, আমি তোমার অপেক্ষায় আছি;তুমি আমায় উত্তর দেবে, হে প্রভু আমার ঈশ্বর।16আমি প্রার্থনা করি, “আমার শত্রুরা যেন আমার পতনেআমাকে নিয়ে উল্লাস না করে বা আনন্দ না করে।”
17আমার পতন আসন্ন,আর যন্ত্রণা প্রতিনিয়ত আমার সঙ্গী।18আমি আমার অপরাধ স্বীকার করি;আমার পাপের জন্য আমি অত্যন্ত অনুতপ্ত।19অনেকে অকারণে আমার শত্রু হয়েছে,অসংখ্য লোক অকারণে আমাকে ঘৃণা করে।20যারা আমার উপকারের বিনিময়ে অপকার করেতারা আমার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসে,যদিও আমি ভালো করারই চেষ্টা করি।
21হে সদাপ্রভু, আমাকে পরিত্যাগ কোরো না;হে আমার ঈশ্বর, তুমি আমার কাছ থেকে দূরে সরে থেকো না।22হে আমার প্রভু ও আমার রক্ষাকর্তা,তাড়াতাড়ি এসে আমাকে সাহায্য করো।