গীত33

1হে ধার্মিকেরা, সদাপ্রভুর আনন্দধ্বনি করো;তাঁর প্রশংসা করা ন্যায়পরায়ণদের উপযুক্ত।2তোমরা বীণাতে সদাপ্রভুর প্রশংসা করো;দশতন্ত্রী সুরবাহারে তাঁর উদ্দেশে সংগীত করো।3তাঁর উদ্দেশে নতুন গান গাও;নিপুণ হাতে বাজাও ও আনন্দধ্বনি করো।
4সদাপ্রভুর বাক্য সঠিক ও সত্য;তিনি যা কিছু করেন সবকিছুতেই বিশ্বস্ত।5সদাপ্রভু ন্যায়বিচার ও ধার্মিকতা ভালোবাসেন;পৃথিবী তাঁর অবিচল প্রেমে পূর্ণ।
6সদাপ্রভুর বাক্যে আকাশমণ্ডল সৃষ্টি হয়েছিল,তাঁর মুখের নিঃশ্বাসে তারকারাশি তৈরি হয়েছিল।7তিনি সমুদ্রের সীমানা নির্দিষ্ট করেনএবং মহাসমুদ্রের জলরাশি জলাধারে সঞ্চিত করেন।8সমস্ত পৃথিবী সদাপ্রভুকে সম্ভ্রম করুক;জগতের সব লোক তাঁর সমাদর করুক।9কারণ তিনি কথা বললেন, আর সৃষ্টি হল;তিনি আদেশ দিলেন আর স্থিতি হল।
10জাতিদের পরিকল্পনা সদাপ্রভু ব্যর্থ করেন;মানুষের সব সংকল্প তিনি বিফল করেন।11কিন্তু সদাপ্রভুর পরিকল্পনা চিরস্থায়ী হয়,তাঁর হৃদয়ের উদ্দেশ্য বংশের পর বংশ স্থায়ী হয়।
12ধন্য সেই জাতি, যার ঈশ্বর সদাপ্রভু,সেই সমাজ যাকে তিনি তাঁর অধিকারের জন্য মনোনীত করেছেন।13স্বর্গ থেকে সদাপ্রভু দৃষ্টিপাত করেনএবং সমগ্র মানবজাতিকে দেখেন;14যারা পৃথিবীতে বসবাস করেতাদের তিনি নিজের বাসস্থান থেকে লক্ষ্য করেন।15তিনি তাদের হৃদয় তৈরি করেছেন,তাই তারা যা কিছু করে তিনি সব বুঝতে পারেন।
16কোনো রাজা তার সৈন্যদলের আকারে রক্ষা পায় না;কোনো যোদ্ধা নিজের শক্তিবলে পালাতে পারে না।17জয়লাভের জন্য নিজের ঘোড়ার উপর নির্ভর কোরো না,বিপুল সামর্থ্য থাকা সত্ত্বেও তা তোমাকে রক্ষা করতে পারে না।18কিন্তু সদাপ্রভুর দৃষ্টি তাদের প্রতি আবদ্ধ যারা তাঁকে সম্ভ্রম করেআর যারা তাঁর অবিচল প্রেমে আস্থা রাখে,19তিনি মৃত্যু থেকে তাদের উদ্ধার করেন,এবং দুর্ভিক্ষের সময় তাদের প্রাণরক্ষা করেন।
20আমরা সদাপ্রভুর প্রতীক্ষায় আছি;তিনি আমাদের সহায় ও আমাদের ঢাল।21আমাদের হৃদয় সদাপ্রভুতে আনন্দ করে,কারণ আমরা তাঁর পবিত্র নামে আস্থা রাখি।22হে সদাপ্রভু, তোমার অবিচল প্রেম আমাদের উপর বিরাজ করুক,কারণ তোমার উপরেই আমরা আশা করি।