গীত29
দাউদের গীত।
1হে ঈশ্বরের সন্তানেরা, সদাপ্রভুর কীর্তন করো,তাঁর মহিমা ও পরাক্রম কীর্তন করো।2তাঁর নামের মহিমার কীর্তন করো,পবিত্র শোভায় সদাপ্রভুর আরাধনা করো।3জলের উপর সদাপ্রভুর কণ্ঠস্বর শোনা যায়;মহিমার ঈশ্বর বজ্রধ্বনি করেন,মহাজলরাশির উপরে সদাপ্রভু বজ্রধ্বনি করেন।4সদাপ্রভুর কণ্ঠস্বর শক্তিশালী;সদাপ্রভুর কণ্ঠস্বর মহিমান্বিত।5সদাপ্রভুর কণ্ঠস্বর দেবদারু গাছ ভেঙে দেয়;লেবাননের দেবদারুবন ছিন্নভিন্ন করেন।6তিনি লেবাননের পর্বতমালাকে বাছুরের মতো নাচিয়ে তোলেন,বন্য ষাঁড়ের মতো সিরিয়োণকে করেন।7সদাপ্রভুর কণ্ঠস্বরবজ্রবিদ্যুতের ঝলকের সাথে আঘাত করে।8সদাপ্রভুর কণ্ঠস্বর মরুভূমি কাঁপিয়ে দেয়;সদাপ্রভু কাদেশের মরুভূমি কাঁপিয়ে তোলে।9সদাপ্রভুর কণ্ঠস্বর ওক গাছ দুমড়ে-মুচড়ে দেয়এবং অরণ্য অনাবৃত করে।এবং তাঁর মন্দিরে সকলে বলে “মহিমা!”10সদাপ্রভু মহাপ্লাবনের উপর অধিষ্ঠিত;সদাপ্রভু চিরকালের জন্য অধিষ্ঠিত রাজা।11সদাপ্রভু তাঁর লোকদের শক্তি দেন;সদাপ্রভু তাঁর লোকদের শান্তি দিয়ে আশীর্বাদ করেন।