গীত20

প্রধান সংগীত পরিচালকের জন্য। দাউদের গীত।

1সদাপ্রভু সংকটের দিনে তোমাকে উত্তর দেবেন;যাকোবের ঈশ্বরের নাম তোমাকে রক্ষা করবেন।2তিনি পবিত্রস্থান থেকে তোমাকে সাহায্য করবেন,আর সিয়োন থেকে তোমাকে শক্তি জোগাবেন।3তিনি তোমার সমস্ত বলি স্মরণে রাখবেনও তোমার হোমবলি গ্রহণ করবেন।4তিনি তোমার হৃদয়ের সমস্ত অভিলাষ পূর্ণ করবেন,এবং তোমার সকল পরিকল্পনা সার্থক করবেন।5তোমার জয়ে আমরা আনন্দগান করবআর আমাদের ঈশ্বরের নামে আমরা বিজয় পতাকা উড়াব।সদাপ্রভু তোমার সমস্ত নিবেদন মঞ্জুর করুন।
6এখন আমি জানি:যে, সদাপ্রভু তাঁর অভিষিক্ত ব্যক্তিকে বিজয় প্রদান করেন।তিনি নিজের ডান হাতের বিজয়ী শক্তিতেস্বর্গীয় পবিত্রস্থান থেকে তাকে উত্তর দেন।7কেউ রথে এবং কেউ ঘোড়ায় আস্থা রাখে,কিন্তু আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর নামে আস্থা রাখি।8তাদের নতজানু করা হবে ও পতন ঘটবে;কিন্তু আমরা উঠে দাঁড়াব ও দৃঢ়ভাবে দাঁড়াব।9হে সদাপ্রভু, রাজাকে বিজয় প্রদান করো!যখন আমরা সাহায্যের জন্য আর্তনাদ করি, আমাদের উত্তর দিয়ো!