গীত150
1সদাপ্রভুর প্রশংসা করো।ঈশ্বরের পবিত্রস্থানে তাঁর প্রশংসা করো;বিশাল ঊর্ধ্বলোকে তাঁর প্রশংসা করো।2তাঁর পরাক্রমের কীর্তির জন্য তাঁর প্রশংসা করো;তাঁর অতিক্রমকারী মহিমার জন্য তাঁর প্রশংসা করো।3তূরীধ্বনির শব্দে তাঁর প্রশংসা করো,বীণা ও সুরবাহারে তাঁর প্রশংসা করো।4খঞ্জনি ও নৃত্যের তালে তাঁর প্রশংসা করো,তারের যন্ত্রে ও সানাই বাজিয়ে তাঁর প্রশংসা করো,5করতাল বাজিয়ে তাঁর প্রশংসা করো,করতালের উচ্চধ্বনিতে তাঁর প্রশংসা করো।6শ্বাসবিশিষ্ট সবকিছু সদাপ্রভুর প্রশংসা করুক।সদাপ্রভুর প্রশংসা করো।