গীত134
একটি আরোহণ সংগীত।
1হে সদাপ্রভুর সকল দাস, তোমরা সদাপ্রভুর প্রশংসা করো,তোমরা যারা রাত্রিকালে সদাপ্রভুর গৃহে পরিচর্যা করো।2প্রার্থনায় তোমার দু-হাত পবিত্রস্থানের দিকে তুলে ধরোএবং সদাপ্রভুর ধন্যবাদ করো।3সদাপ্রভু, যিনি আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছেন,জেরুশালেম থেকে তোমাদের আশীর্বাদ করুন।