গীত131
একটি আরোহণ সংগীত। দাউদের গীত।
1হে সদাপ্রভু, আমার হৃদয় অহংকারী নয়,আমার দৃষ্টি উদ্ধত নয়;নিজের থেকে বড় কোনও বিষয় নিয়ে আমি ভাবি নাআমার বোধের অতীত কোনও আশ্চর্য বিষয়ে সংযুক্ত থাকি না।2কিন্তু আমি নিজেকে শান্ত ও নীরব করেছি,স্তন্য-ত্যাগ করা শিশুর মতো করেছি যে মায়ের দুধের জন্য আর কাঁদে না,স্তন্যপানে বিরত শিশুর মতো আমি তৃপ্ত।3হে ইস্রায়েল, সদাপ্রভুর উপরে আশা রাখোএখন এবং চিরকালের জন্য রাখো।