গীত129

একটি আরোহণ সংগীত।

1“আমার যৌবনকাল থেকে তারা আমাকে অনেক নির্যাতন করেছে,”ইস্রায়েল বলুক;2“আমার যৌবনকাল থেকে তারা আমাকে অনেক নির্যাতন করেছে,কিন্তু তারা আমার উপর জয়লাভ করতে পারেনি।3চাষিরা আমার পিঠে লাঙল চালিয়েছেএবং তারা লম্বা লাঙলরেখা টেনেছে।4কিন্তু সদাপ্রভু ধর্মময়;তিনি দুষ্টদের দড়ি কেটে আমাকে মুক্ত করেছেন।”
5যারা সিয়োনকে ঘৃণা করেতারা সবাই লজ্জিত হয়ে ফিরে যাক।6তারা ছাদের উপর জন্মানো ঘাসের মতো হোকযা বেড়ে ওঠার আগেই শুকিয়ে যায়;7শস্যচ্ছেদক এসব দিয়ে তার হাত ভর্তি করতে পারে না,যে আঁটি বাঁধে সেও এসব দিয়ে তার কোল ভরাতে পারে না।8পথিকেরা যেন তাদের একথা না বলে,“সদাপ্রভুর আশীর্বাদ তোমাদের উপর হোক;সদাপ্রভুর নামে আমরা তোমাদের আশীর্বাদ করি।”