গীত123

একটি আরোহণ সংগীত।

1আমি তোমার দিকে চোখ তুলে দেখি,তোমার দিকেই দেখি, যিনি স্বর্গের সিংহাসনে অধিষ্ঠিত।2যেমন কর্তার হাতের দিকে দাসের দৃষ্টি থাকে,যেমন কর্ত্রীর হাতের দিকে দাসীর দৃষ্টি থাকে,তেমনই আমাদের দৃষ্টি আমাদের ঈশ্বর সদাপ্রভুর দিকে থাকে,যতদিন না পর্যন্ত তিনি আমাদের প্রতি দয়া করেন।
3আমাদের প্রতি দয়া করো, হে সদাপ্রভু, আমাদের প্রতি দয়া করো,কেননা আমরা অবজ্ঞায় পূর্ণ হয়েছি।4দাম্ভিকের বিদ্রুপও অহংকারীর অবজ্ঞাআমরা শেষ পর্যন্ত সহ্য করেছি।