গীত121

একটি আরোহণ সংগীত।

1আমি পর্বতমালার দিকে চেয়ে দেখি—কোথা থেকে আমার সাহায্য আসে?2স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা,সদাপ্রভুর কাছ থেকে আমার সাহায্য আসে।
3তিনি তোমাকে হোঁচট খেতে দেবেন না,তোমার রক্ষক তন্দ্রাচ্ছন্ন হবেন না;4সত্যিই, যিনি ইস্রায়েলের রক্ষক,তিনি তন্দ্রাচ্ছন্ন বা নিদ্রামগ্ন হবেন না।
5সদাপ্রভু তোমার রক্ষক,সদাপ্রভু তোমার ডানদিকে তোমার ছায়া;6দিনে সূর্য তোমার ক্ষতি করবে না,এমনকি রাতে চাঁদও করবে না।
7সদাপ্রভু তোমাকে সব অমঙ্গল থেকে রক্ষা করবেনআর তিনি তোমার প্রাণরক্ষা করবেন;8তোমার যাওয়া-আসার পথে সদাপ্রভু তোমাকে রক্ষা করবেনএখন থেকে চিরকাল পর্যন্ত।