গীত101

দাউদের গীত।

1আমি তোমার প্রেম ও ন্যায়পরায়ণতার সম্পর্কে গাইব;তোমার উদ্দেশে, হে সদাপ্রভু, আমি স্তবগান করব।2সতর্ক হয়ে আমি নির্দোষ জীবন কাটাব—কখন তুমি আমার কাছে আসবে?আমি নিজের গৃহেসততার সঙ্গে জীবন কাটাব।3যা কিছু জঘন্য ও কুরুচিপূর্ণতা দেখতে আমি অস্বীকার করব।আমি ভ্রষ্টাচারীদের কাজকর্ম ঘৃণা করি;তাদের সঙ্গে আমি কোনও সম্বন্ধ রাখব না।4যে হৃদয়ে বিকৃত সে আমার কাছ থেকে দূরে থাকবে;আমি সব ধরনের মন্দ থেকে দূরে সরে থাকব।
5যে কেউ গোপনে প্রতিবেশীর অপবাদ করে,আমি তাকে উচ্ছেদ করব;যার দৃষ্টি উদ্ধত ও হৃদয় অহংকারী,আমি তাকে সহ্য করব না।
6দেশের বিশ্বস্তদের প্রতি আমার দৃষ্টি থাকবে,যেন তারা আমার সঙ্গে বসবাস করতে পারে;যে সিদ্ধ পথে চলেসে আমার পরিচর্যা করবে।
7যারা প্রতারকতারা কেউ আমার গৃহে বসবাস করবে না;যারা মিথ্যা কথা বলেতারা আমার সামনে দাঁড়াবে না।
8প্রতি সকালে, দেশের সব দুষ্টকেআমি নাশ করব;সদাপ্রভুর নগর থেকেআমি সব অনিষ্টকারীকে উচ্ছেদ করব।