গীত1

1ধন্য সেই ব্যক্তিযে দুষ্টদের মন্ত্রণায় চলে নাপাপীদের পথে দাঁড়ায় না,নিন্দুকদের আসরে বসে না,2কিন্তু সদাপ্রভুর বিধানে আমোদ করে,তাঁর বিধান দিনরাত ধ্যান করে।3সেই ব্যক্তি জলস্রোতের তীরে লাগানো গাছের মতো,যা যথাসময়ে ফল দেয়,এবং যার পাতা শুকিয়ে যায় না,সে যা কিছু করে তাতে উন্নতি লাভ করে।
4কিন্তু দুষ্টরা সেরকম নয়!তারা তুষের মতোযা বাতাস উড়িয়ে নিয়ে যায়।5তাই বিচারদিনে দুষ্টরা দাঁড়াতে পারবে না,পাপীরাও ধার্মিকদের সমাবেশে স্থান পাবে না।
6সদাপ্রভু ধার্মিকদের পথে দৃষ্টি রাখেন,কিন্তু দুষ্টদের সকল পথ ধ্বংসের দিকে যায়।