হিতোপদেশ9

প্রজ্ঞা ও মূর্খতার আমন্ত্রণ

1প্রজ্ঞা তার বাড়ি নির্মাণ করেছে;সে তার সাতটি স্তম্ভ খাড়া করেছে। 2সে ভূরিভোজনের ব্যবস্থা করেছে ও দ্রাক্ষারস মিশিয়ে রেখেছেসে তার টেবিলও সাজিয়ে রেখেছে।3সে তার দাসীদের বাইরে পাঠিয়ে দিয়েছে,ও নগরের সবচেয়ে উঁচু জায়গা থেকে ডাক দিয়ে বলেছে,4“যারা অনভিজ্ঞ মানুষ, তারা সবাই আমার বাড়িতে আসুক!”যাদের কোনও জ্ঞানবুদ্ধি নেই তাদের সে বলেছে,5“এসো, আমার খাদ্যদ্রব্য ভোজন করোও যে দ্রাক্ষারস আমি মিশিয়ে রেখেছি তা পান করো।6তোমাদের অনভিজ্ঞতার পথ পরিত্যাগ করো ও তোমরা বেঁচে যাবে;দূরদর্শিতার পথে চলো।”
7যে কেউ বিদ্রুপকারীকে সংশোধন করতে যায় সে অপমান ডেকে আনে;যে কেউ দুষ্টকে ভর্ৎসনা করে সে কলঙ্কের ভাগী হয়।8বিদ্রুপকারীদের ভর্ৎসনা কোরো না পাছে তারা তোমাকে ঘৃণা করে;জ্ঞানবানদের ভর্ৎসনা করো ও তারা তোমাকে ভালোবাসবে।9জ্ঞানবানদের উপদেশ দাও ও তারা আরও জ্ঞানী হবে;ধার্মিকদের শিক্ষা দাও ও তাদের পাণ্ডিত্য বৃদ্ধি পাবে।
10সদাপ্রভুর ভয় প্রজ্ঞার আরম্ভ,ও পবিত্রতম সম্বন্ধীয় জ্ঞানই হল বোধশক্তি।11কারণ প্রজ্ঞার  মাধ্যমেই তোমার আয়ু বাড়বে,ও তোমার জীবনে বেশ কিছু বছর যুক্ত হবে।12তুমি যদি জ্ঞানবান হও, তোমার প্রজ্ঞা তোমাকে পুরস্কৃত করবে;তুমি যদি একজন বিদ্রুপকারী, তবে তুমি একাই কষ্টভোগ করবে।
13মূর্খতা এক দুর্বিনীত নারী;সে অনভিজ্ঞ ও কিছুই জানে না।14সে তার বাড়ির দরজায় বসে থাকে,নগরের সবচেয়ে উঁচু জায়গায় গিয়ে আসন পেতে বসে,15সে পথচারীদের ডাক দেয়,যারা সোজা পথ ধরে যায় সে তাদের ডেকে বলে,16“যারা অনভিজ্ঞ তারা সবাই আমার বাড়িতে আসুক!”যাদের কোনও জ্ঞানবুদ্ধি নেই সে তাদের বলে,17“চুরি করা জল মিষ্টি;লুকোছাপা করে খাওয়া খাদ্য পরম উপাদেয়!”18কিন্তু তারা আদৌ জানে না যে মৃতেরা সেখানেই আছে,তার অতিথিরা পাতালের গর্তে পড়ে আছে।