নহিমিয়12
যাজক ও লেবীয়েরা
1এই যাজকেরা ও লেবীয়েরা শল্টীয়েলের ছেলে সরুব্বাবিলের ও যেশূয়ের সঙ্গে এসেছিল:সরায়, যিরমিয়, ইষ্রা,2অমরিয়, মল্লূক, হটূশ3শখনিয়, রহূম, মরেমোৎ4ইদ্দো, গিন্নথোয়, অবিয়5মিয়ামীন, মোয়াদিয়, বিল্গা6শময়িয়, যোয়ারীব, যিদয়িয়,7সল্লূ, আমোক, হিল্কিয় ও যিদয়িয়।
যেশূয়ের সময়ে এরা ছিলেন যাজকদের ও তাদের সহযোগীদের মধ্যে প্রধান।8লেবীয়েরা হল যেশূয়, বিন্নূয়ী, কদ্মীয়েল, শেরেবিয়, যিহূদা, মত্তনিয়, এই মত্তনিয় ও তার সহযোগীরা ধন্যবাদের গানের দায়িত্বে ছিল।9সেবাকাজের সময় তাদেরই সহযোগী বক্বুকিয় ও উন্নো তাদের মুখোমুখি দাঁড়াত।10যেশূয় ছিল যোয়াকীমের বাবা, যোয়াকীম ছিল ইলীয়াশীবের বাবা, ইলিয়াশীব ছিল যোয়াদার বাবা,11যোয়াদা ছিল যোনাথনের বাবা, এবং যোনাথন ছিল যদ্দূয়ের বাবা।12যোয়াকীমের সময়ে যাজকদের পরিবারের মধ্যে এরা প্রধান ছিলেন:
সরায়ের পরিবারে মরায়; যিরমিয়ের পরিবারে হনানিয়;13ইষ্রার পরিবারে মশুল্লম; অমরিয়ের পরিবারে যিহোহানন;14মল্লূকীর পরিবারে যোনাথন; শবনিয়ের পরিবারে যোষেফ;15হারীমের পরিবারে অদ্ন; মরায়োতের পরিবারে হিল্কয়;16ইদ্দোর পরিবারে সখরিয়; গিন্নথোনের পরিবারে মশুল্লম;17অবিয়ের পরিবারে সিখ্রি; মিনিয়ামীনের ও মোয়দিয়ের পরিবারে পিল্টয়;18বিল্গার পরিবারে শম্মূয়; শময়িয়ের পরিবারে যিহোনাথন;19যোয়ারীবের পরিবারে মত্তনয়; যিদয়িয়ের পরিবারে উষি;20সল্লূয়ের পরিবারে কল্লয়; আমোকের পরিবারে এবর;21হিল্কিয়ের পরিবারে হশবিয়; যিদয়িয়ের পরিবারে নথনেল।22ইলীয়াশীবের, যোয়াদার, যোহাননের ও যদ্দূয়ের সময়ে লেবীয়দের এবং যাজকদের পরিবারের প্রধানদের নামের তালিকা পারসীক দারিয়াবসের রাজত্বকালে লেখা হয়েছিল।23লেবি বংশের প্রধানদের নাম ইলীয়াশীবের ছেলে যোহাননের সময় পর্যন্ত বংশাবলী পুস্তকের মধ্যে লেখা হয়েছিল।24লেবীয়দের প্রধান লোক হশবিয়, শেরেবিয়, ও কদ্মীয়েলের ছেলে যেশূয়, এবং তাদের সহযোগীরা ঈশ্বরের লোক দাউদের কথামতো অন্য দলের মুখোমুখি দাঁড়িয়ে দলের পর দল ঈশ্বরের প্রশংসা ও ধন্যবাদ করত।25মত্তনিয়, বক্বুকিয়, ওবদিয়, মশুল্লম, টল্মোন ও অক্কূব দারোয়ান হয়ে দ্বার সকলের কাছে যে সকল ভাণ্ডার ছিল সেগুলি পাহারা দিত।26তারা যোষাদকের ছেলে যেশূয় ও তার ছেলে যোয়াকীমের সময় ও শাসনকর্তা নহিমিয়ের এবং বিধানের অধ্যাপক ও যাজক ইষ্রার সময়ে পরিচর্যা করত।