মথি5
পর্বতের উপরে দেওয়া শিক্ষা
1যীশু অনেক লোক দেখে একটি পর্বতের উপরে উঠে বসলেন। তাঁর শিষ্যেরা তাঁর কাছে এলেন।2আর তিনি তাঁদের শিক্ষা দিতে লাগলেন।তিনি বললেন:3“ধন্য তারা, যারা আত্মায় দীনহীন,কারণ স্বর্গরাজ্য তাদেরই।4ধন্য তারা, যারা শোক করে,কারণ তারা সান্ত্বনা পাবে।5ধন্য তারা, যারা নতনম্র,কারণ তারা পৃথিবীর অধিকার লাভ করবে।6ধন্য তারা, যারা ধার্মিকতার জন্য ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত,কারণ তারা পরিতৃপ্ত হবে।7ধন্য তারা, যারা দয়াবান,কারণ তাদের প্রতি দয়া প্রদর্শিত হবে।8ধন্য তারা, যাদের অন্তঃকরণ নির্মল,কারণ তারা ঈশ্বরের দর্শন পাবে।9ধন্য তারা, যারা মিলন করিয়ে দেয়,কারণ তাদের ঈশ্বরের পুত্র বলা হবে।10ধন্য তারা, যারা ধার্মিকতার কারণে তাড়িত,কারণ স্বর্গরাজ্য তাদেরই।11“ধন্য তোমরা, যখন লোকে আমার জন্য তোমাদের অপমান করে, নির্যাতন করে ও মিথ্যা অভিযোগে তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে।12উল্লসিত হোয়ো, আনন্দ কোরো; কারণ স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর। কারণ পূর্বে ভাববাদীদেরও তারা একই উপায়ে নির্যাতন করত।