মথি1
প্রভু যীশু খ্রীষ্টের বংশতালিকা
1প্রভু যীশু খ্রীষ্টের বংশতালিকা, তিনি ছিলেন দাউদের বংশধর ও অব্রাহামের বংশধর। 2অব্রাহামের পুত্র ইস্হাক, ইস্হাকের পুত্র যাকোব, যাকোবের পুত্র যিহূদা ও তাঁর ভাইয়েরা,3যিহূদার পুত্র পেরস ও সেরহ, যাঁদের মা ছিলেন তামর, পেরসের পুত্র হিষ্রোণ, হিষ্রোণের পুত্র রাম।4রামের পুত্র অম্মীনাদব, অম্মীনাদবের পুত্র নহশোন, নহশোনের পুত্র সলমন।5সলমনের পুত্র বোয়স, তাঁর মা ছিলেন রাহব, বোয়সের পুত্র ওবেদ, তাঁর মা ছিলেন রূত। ওবেদের পুত্র যিশয়,6ও যিশয়ের পুত্র রাজা দাউদ।দাউদের পুত্র শলোমন, তাঁর মা ছিলেন ঊরিয়ের বিধবা স্ত্রী।7শলোমনের পুত্র রহবিয়াম, রহবিয়ামের পুত্র অবিয়, অবিয়ের পুত্র আসা।8আসার পুত্র যিহোশাফট, যিহোশাফটের পুত্র যিহোরাম, যিহোরামের পুত্র উষিয়।9উষিয়ের পুত্র যোথম, যোথমের পুত্র আহস, আহসের পুত্র হিষ্কিয়।10হিষ্কিয়ের পুত্র মনঃশি, মনঃশির পুত্র আমোন, আমোনের পুত্র যোশিয়,11আর যোশিয়ের পুত্র যিকনিয় ও তাঁর ভাইয়েরা, ব্যাবিলনে নির্বাসনকালে এঁদের জন্ম হয়।12ব্যাবিলনে নির্বাসনের পরে জাত: যিকনিয়ের পুত্র শল্টীয়েল, শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল।13সরুব্বাবিলের পুত্র অবীহূদ, অবীহূদের পুত্র ইলিয়াকীম, ইলিয়াকীমের পুত্র আসোর।14আসোরের পুত্র সাদোক, সাদোকের পুত্র আখীম, আখীমের পুত্র ইলিহূদ।15ইলিহূদের পুত্র ইলিয়াসর, ইলিয়াসরের পুত্র মত্তন, মত্তনের পুত্র যাকোব,16যাকোবের পুত্র যোষেফ যিনি মরিয়মের স্বামী, এই মরিয়মের গর্ভে যীশুর জন্ম হয়, যাঁকে খ্রীষ্ট বলে।17এভাবে অব্রাহাম থেকে দাউদ পর্যন্ত মোট চোদ্দো পুরুষ; দাউদ থেকে ব্যাবিলনে নির্বাসন যাওয়া পর্যন্ত চোদ্দো পুরুষ এবং ব্যাবিলনে নির্বাসন থেকে খ্রীষ্ট পর্যন্ত চোদ্দো পুরুষ।