ইয়োব25

বিল্‌দদ

1পরে শূহীয় বিল্‌দদ উত্তর দিলেন:2“আধিপত্য ও সম্ভ্রম ঈশ্বরের অধিকারভুক্ত বিষয়;স্বর্গের উচ্চতায় তিনি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করেন।3তাঁর বাহিনীর সংখ্যা কি গুনে রাখা যায়?এমন কে আছে যার উপর তাঁর আলো উদিত হয় না?4ঈশ্বরের সামনে নশ্বর মানুষ তবে কীভাবে ধার্মিক গণিত হবে?স্ত্রী-জাত মানুষ কীভাবে শুচিশুদ্ধ হবে?5যদি তাঁর দৃষ্টিতে চাঁদও উজ্জ্বল নয়ও তারাগুলিও বিশুদ্ধ নয়,6তবে সেই নশ্বর মানুষ কী, যে এক শূককীটমাত্র—সেই মানুষই বা কী, যে এক কীটমাত্র!”