যিরমিয়17
1“যিহূদার পাপ লোহার এক যন্ত্র দিয়ে খোদিত ওহীরার কাঁটা দিয়ে লেখা হয়েছে,তা খোদিত হয়েছে তাদের হৃদয়ের ফলকেএবং তাদের বেদির শৃঙ্গগুলির উপরে।2এমনকি তাদের ছেলেমেয়েরাও স্মরণ করতে পারেতাদের বেদিগুলি ও আশেরা-মূর্তির খুঁটিগুলির কথা,যেগুলি স্থাপিত ছিল ডালপালা ছড়ানো গাছগুলির তলেও উঁচু সব পাহাড়ের উপরে।3দেশের সর্বত্র তোমাদের পাপের কারণে,তোমাদের উঁচু স্থানগুলি সমেতদেশের মধ্যে অবস্থিত আমার পর্বতআর তোমাদের ঐশ্বর্য ও সমস্ত ধনসম্পদ,আমি লুটের বস্তু বলে বিলিয়ে দেব।4যে অধিকার আমি তোমাদের দিয়েছিলাম,তোমাদের দোষেই তোমরা তা হারাবে।তোমাদের অপরিচিত এক দেশে,আমি তোমাদের, তোমাদেরই শত্রুদের দাস করব,কারণ তোমরা আমার ক্রোধ প্রজ্বলিত করেছএবং চিরকাল তা জ্বলতে থাকবে।”5সদাপ্রভু এই কথা বলেন:“অভিশপ্ত সেই জন, যে মানুষের উপরে নির্ভর করে,যে তার শক্তির জন্য নিজের শরীরের উপরে আস্থা রাখেএবং যার হৃদয় সদাপ্রভুর কাছ থেকে বিমুখ হয়।6সে হবে পতিত জমিতে কোনো ঝাউ গাছের মতো;সমৃদ্ধির সময় এলে সে তা দেখতে পাবে না।মরুভূমির শুকনো স্থানগুলিতে, এক লবণাক্ত ভূমিতে,সে বসবাস করবে, যেখানে কেউ থাকে না।7“কিন্তু ধন্য সেই মানুষ, যে সদাপ্রভুর উপরে নির্ভর করে,যার আস্থা থাকে তাঁরই উপর।8সে জলের তীরে রোপিত বৃক্ষের মতো হবে,যার শিকড় ছড়িয়ে যায় জলের দিকে।গ্রীষ্মের আগমনে সে ভয় পায় না,তার পাতাগুলি সবসময়ই সবুজ থাকে।খরার বছরে তার দুশ্চিন্তা হয় নাফল উৎপন্ন করতে সে কখনও ব্যর্থ হয় না।”9হৃদয় সব বিষয়ের চেয়ে বেশি প্রবঞ্চক,তার রোগের নিরাময় হয় না।কে বা তা বুঝতে পারে?10“আমি সদাপ্রভু, হৃদয়ের অনুসন্ধান করিএবং মন যাচাই করি,যেন মানুষকে তার আচরণ ও কাজকর্মের জন্যউপযুক্ত পুরস্কার দিতে পারি।”11অন্যের ডিমে তিতির পাখি তা দিয়ে যেমন বাচ্চা তোলে,অসৎ উপায়ে যে ধন উপার্জন করে, সে তেমনই।তার জীবনের মাঝামাঝি বয়সে, ধন তাকে ছেড়ে যাবে,পরিশেষে সে এক মূর্খ প্রতিপন্ন হবে।12আদি থেকে উন্নত স্থানে অবস্থিত, সেই গৌরবের সিংহাসনহল আমাদের ধর্মধামের স্থান।13ইস্রায়েলের আশা, হে সদাপ্রভু,যারা তোমাকে ত্যাগ করে, তারা লজ্জিত হবে।যারা তোমার কাছ থেকে বিমুখ হয়, তাদের নাম ধুলোয় লেখা হবে,কারণ তারা জীবন্ত জলের উৎস,সদাপ্রভুকে ত্যাগ করেছে।14হে সদাপ্রভু, আমাকে সুস্থ করো, তাহলে আমি সুস্থ হব;আমাকে উদ্ধার করো, তাহলে আমি উদ্ধার পাব,কারণ আমি কেবলই তোমার প্রশংসা করি।15লোকেরা নিন্দা করে আমাকে বলতে থাকে,“সদাপ্রভুর বাক্য কোথায়?তা এখনই পূর্ণ হোক!”16তোমার প্রজাদের পালকের দায়িত্ব ছেড়ে আমি পালিয়ে যাইনি;তুমি জানো, আমি এই হতাশার দিন দেখতে চাইনি।আমার মুখ দিয়ে যে কথা বের হয়, তা তোমার কাছে প্রকাশ্য আছে।17আমার কাছে আতঙ্কস্বরূপ হোয়ো না,বিপর্যয়ের দিনে তুমিই আমার আশ্রয়স্থান।18আমার নিপীড়নকারীদের তুমি লজ্জায় ফেলো,কিন্তু আমাকে লজ্জিত হওয়া থেকে রক্ষা করো।তাদের আতঙ্কিত করো,কিন্তু আমার আতঙ্ক দূরে করো।তাদের উপরে বিপর্যয়ের দিন নিয়ে এসো;দ্বিগুণ বিনাশ দ্বারা তাদের ধ্বংস করো।