1সদাপ্রভু এই কথা বলেন:“তোমরা ন্যায়বিচার মেনে চলোএবং যা ন্যায়সংগত, তাই করো,কারণ আমার পরিত্রাণ অতি নিকটবর্তী,আমার ধার্মিকতা সত্বর প্রকাশিত হবে।2ধন্য সেই মানুষ, যে এইরকম করে,সেই মানুষ, যে তা আঁকড়ে ধরে রাখে,যে সাব্বাথ-দিন অপবিত্র না করে তা পালন করে,যে মন্দ কাজ করা থেকে তার হাত সরিয়ে রাখে।”3সদাপ্রভুর প্রতি সমর্পিত কোনো বিদেশি না বলুক,“সদাপ্রভু নিশ্চয়ই তাঁর প্রজাদের মধ্য থেকে আমাকে বাদ দেবেন।”আবার কোনো নপুংসকও অভিযোগ না করুক যে,“আমি তো একটি শুষ্ক বৃক্ষ মাত্র।”4কারণ সদাপ্রভু এই কথা বলেন,“যে নপুংসকেরা আমার সাব্বাথ-দিন পালন করে,যা আমার প্রীতিজনক, তাই বেছে নেয়এবং আমার নিয়মের প্রতি অবিচল থাকে,5তাদের আমি আমার মন্দির ও তার প্রাচীরগুলির মধ্যেপুত্রকন্যাদের থেকেও উৎকৃষ্টএক স্মারক চিহ্ন ও একটি নাম দেব;আমি তাদের মধ্যে এক চিরস্থায়ী নাম দেব,যা কখনও মুছে ফেলা হবে না।6যে বিদেশিরা সদাপ্রভুর সেবা করার জন্য,তাঁকে ভালোবাসার জন্য ও তাঁর আরাধনা করার জন্য তাঁর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়,যারাই সাব্বাথ-দিন অপবিত্র না করে তা পালন করেও যারা আমার নিয়ম অবিচলভাবে পালন করে—7তাদের আমি আমার পবিত্র পর্বতে নিয়ে আসবএবং আমার প্রার্থনা-গৃহে তাদের আনন্দ দেব।তাদের দেওয়া হোমবলি ও অন্যান্য নৈবেদ্যআমার বেদিতে গ্রহণ করা হবে;কারণ আমার গৃহ আখ্যাত হবেসর্বজাতির প্রার্থনা-গৃহ বলে।”8সার্বভৌম সদাপ্রভু ঘোষণা করেন,যিনি ইস্রায়েলের নির্বাসিতদের সংগ্রহ করেন:“যাদের সংগ্রহ করা হয়েছে, তাদের ছাড়াও,আমি আরও অন্যদের সংগ্রহ করব।”
দুষ্টদের বিরুদ্ধে সদাপ্রভুর অভিযোগ
9মাঠের সমস্ত পশু, তোমরা এসো,বনের সমস্ত পশু, তোমরা এসে গ্রাস করো!10ইস্রায়েলের প্রহরীরা অন্ধ,তাদের প্রত্যেকের জ্ঞানের অভাব আছে;তারা সকলেই বোবা কুকুর,তারা ঘেউ ঘেউ করতে জানে না;তারা শুয়ে শুয়ে স্বপ্ন দেখে,তারা ঘুমাতে ভালোবাসে।11তারা প্রবল ক্ষুধাবিশিষ্ট কুকুর,তাদের কখনও তৃপ্তি হয় না।তারা বুদ্ধিবিহীন মেষপালক;তারা সবাই নিজের নিজের পথের দিকে ফেরে,প্রত্যেকেই নিজের নিজের লাভের চেষ্টা করে।12প্রত্যেকে চিৎকার করে বলে, “এসো, আমি দ্রাক্ষারস আনি!এসো আমরা সুরাপানে মত্ত হই!আগামীকালও আজকের মতো হবে,এমনকি, এর থেকেও ভালো হবে।”
expand_more
বইগুলো লোড করা যায়নি। আপনার সংযোগ পরীক্ষা করে আবার চেষ্টা করুন।